শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৮৫ রান, ৫ ওভারে ৪৮, ৩ ওভারে ২৭। এমন কঠিন লক্ষ্যের সামনে পড়েও হাল ছেড়ে দেননি মহেন্দ্র সিং ধোনি ও রবিন উথাপ্পা। ধোনি ৩৫ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হলেও উথাপ্পাকে তা দমাতে পারেনি। ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত থেকে তিনি ভারতকে এনে দিয়েছেন ২ উইকেটের এক নাটকীয় জয়। বুধবার ওভালে ষষ্ঠ ওয়ানডেতে ২ বল হাতে রেখে পাওয়া 'টিম ইন্ডিয়া'র এই জয়ে টেন্ডুলকারের ৮১ বলে ৯৪, সৌরভের ৫৩ ও গম্ভীরের ৪৭ রানেরও বড় অবদান।