২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ

স্বস্তির হাসি হাসতেই পারেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটকুলীণ না হলেও স্বাগতিক কেনিয়াকে হারিয়ে বেশ চমকই সৃষ্টি করেছিল উগান্ডা। তাদের জন্য ১৪৬ রানের টার্গেট কতটা কঠিন সেটা নিয়ে দুঃশ্চিন্তা হতেই পারে বাংলাদেশ অধিনায়কের। শেষ পর্যন্ত অবশ্য অন্যথা হয়নি। ২১ রানের জয় পেয়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করে ৫ উইকেটে ১৪৫ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করতে পারে উগান্ডা। বাংলাদেশের ১৪৫ রানে পৌছানোর পুরো কৃতিত্ব একাই পাবেন মাশরাফি বিন মুর্তজা। ২০ বলে ৪০ রানের মারকুটে এক ইনিংস খেলেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 08:04 AM

Updated : 26 Apr 2022, 02:43 PM

নাইরোবি, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)