২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়াকে হারিয়ে দিয়েছে উগান্ডা

হতাশায় পুড়তেই পারে উগান্ডা। তাদের ক্রিকেট ইতিহাসের সেরা জয় এটি। কিন্তু আইসিসি তো আন্তর্জাতিক স্বীকৃতি দেয়নি এই টুর্নামেন্টকে। তাই রেকর্ড বইয়ে উল্লেখ থাকবে না এর অসামান্য এক কীর্তি হিসেবে। রোববার নাইরোবিতে চার জাতি টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টে ২ উইকেটে স্বাগতিক কেনিয়াকে হারিয়ে দিয়েছে তাদের প্রতিবেশী আফ্রিকান দেশটি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান তুলেছিল কেনিয়া। জবাবে ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় উগান্ডা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 01:09 PM

Updated : 26 Apr 2022, 02:42 PM

নাইরোবি, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)