পাকিস্তানের পর নিউজিল্যান্ডের দিকে তাকিয়ে ছিল আইসিএল। ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ, আবদুল রাজ্জাক ও ইমরান ফারহাতরা চুক্তি করেছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকাটা লম্বা করতে যোগ দিচ্ছেন স্টিভেন ফ্লেমিং, শেন বন্ড, ক্রিস হ্যারিস সদ্য সাবেক ক্রিস কেয়ার্নস ও নাথান অ্যাস্টলরা। কিন্তু সে আশায় গুড়েবালি। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে আইসিএল-এ খেলতে তারা কোনো ক্রিকেটারকে অনুমতি দেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Aug 2007, 07:39 AM
Updated :
26 Apr 2022, 02:42 PM
ওয়েলিংটন, ৩০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)