অস্ট্রেলিয়ায় মুরালিকে ওয়ার্নের রেকর্ড ভাঙতে দিতে চান না পন্টিং
ব্যাপারটাকে অহমের লড়াই হিসেবেও ধরতে পারেন। অস্ট্রেলিয়ানদের সঙ্গে শ্রীলঙ্কানদের জাত্যাভিমানটা ক্রিকেটে যতখানি দ্বন্দ্বমুখর, আর কোনো ক্ষেত্রেই নয়। '৯৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কার কাছে হারের শোধটা ২০০৭-এ এসে তুলেছে রিকি পন্টিংয়ের দল। তবে সবসময়ই এই দ্বৈরথে একটা বড় নিয়ামক ছিলেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান এই অফ স্পিনার অস্ট্রেলিয়ায় যতটা হেনস্থা হয়েছেন আর কোনো দেশে হননি। দু দুবার আম্পায়ারদের কাছে চাকিংয়ের অভিযোগে অভিযুক্ত হওয়া, সে দেশের সমর্থকদের 'দুয়ো ধ্বনি' সইতে হয়েছে তাকে। এবারে যখন অস্ট্রেলিয়া সফরে যাবেন তখন সামনে দারুণ এক কৃতিত্বের হাতছানি।