২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির কাছে আশরাফুলের হার

ডেপুটির কাছে হারলেন অধিনায়ক! ফলাফলটা এভাবে প্রকাশ করা যায় - মাশরাফি বিন মর্তুজা ২ : মোহাম্মদ আশরাফুল ০। কারফিউ শিথিল হওয়ায় শনিবার জনজীবনে স্বস্তি যেমন ফিরেছে, তেমনি মাঠে ফিরেছেন ক্রিকেটাররাও। একাডেমী দল অস্ট্রেলিয়া চলে যাওয়ায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের ১৫ জন ক্রিকেটারের সঙ্গে একাডেমী ও অনুর্ধ্ব -১৯ দলের কয়েকজন ক্রিকেটারকে যোগ করে লাল ও সবুজ নামের দুটো দল দাঁড় করানো হয়। লাল দলের নেতৃত্বে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল এবং সবুজ দলের অধিনায়ক তার ডেপুটি মাশরাফি। এই দু'দল শনিবার খেলেছে দুটো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ। দুটোতেই জিতেছে মাশরাফির সবুজ দল। প্রথমটাতে ৫ উইকেটে আর পরেরটাতে ৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:39 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ডেপুটির কাছে হারলেন অধিনায়ক! ফলাফলটা এভাবে প্রকাশ করা যায় - মাশরাফি বিন মর্তুজা ২ : মোহাম্মদ আশরাফুল ০। কারফিউ শিথিল হওয়ায় শনিবার জনজীবনে স্বস্তি যেমন ফিরেছে, তেমনি মাঠে ফিরেছেন ক্রিকেটাররাও। একাডেমী দল অস্ট্রেলিয়া চলে যাওয়ায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের ১৫ জন ক্রিকেটারের সঙ্গে একাডেমী ও অনুর্ধ্ব -১৯ দলের কয়েকজন ক্রিকেটারকে যোগ করে লাল ও সবুজ নামের দুটো দল দাঁড় করানো হয়। লাল দলের নেতৃত্বে বাংলাদেশ অধিনায়ক আশরাফুল এবং সবুজ দলের অধিনায়ক তার ডেপুটি মাশরাফি। এই দু'দল শনিবার খেলেছে দুটো টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ। দুটোতেই জিতেছে মাশরাফির সবুজ দল। প্রথমটাতে ৫ উইকেটে আর পরেরটাতে ৩ রানে। সকাল নয়টায় শুরু প্রথম ম্যাচে লাল দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান ( ৪৩ বলে, দুটো ছক্কা) করেছেন অলক কাপালি। তবে তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে পৌঁছে দিতে নাদীফ চৌধুরী (৩০ বলে ৩৭) এবং ফরহাদ রেজার (২১ বলে ২৩) ব্যাটিংও কম ভূমিকা রাখেনি। ১৪ রানে ২ উইকেট নিয়ে সফলতম বোলার সবুজ দলের অধিনায়ক মাশরাফি পরে ব্যাট হাতেও ঝড় তুলেছেন। মাত্র ৫ বলে ৩ বাউন্ডারি ও এক ছক্কায় ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে ১৮ দশমিক ১ ওভারে তার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে মাশরাফির নতুন বলের সঙ্গী জিয়াউর রহমানের বিস্ফোরক ইনিংসটারই সবচেয়ে বড় ভূমিকা। দুই বাউন্ডারি ও চারটি ছক্কায় মাত্র ২৯ বলে খেলেছেন টুয়েন্টি টুয়েন্টির সঙ্গে দারুণ মানানসই ৪৮ রানের ইনিংস। যা এদিনের ম্যাচ দুটোর মধ্যে সর্বোচ্চ ইনিংসও। সবুজ দল ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পরও এই সহজ জয়ে মাহমুদুল্লাহ রিয়াদের ৩৫ বলে খেলা ৩৯ রানের ইনিংসটারও অবদান কম নয়। টুয়েন্টি টুয়েন্টি উপযোগী ব্যাটিংয়ের জন্য দলে জায়গা পাওয়া জুনায়েদ ইমরোজ সিদ্দিকী এ দিনও দুটো ম্যাচেই ব্যর্থ। প্রথম ম্যাচে ৬ রান করা এই ব্যাটসম্যান দ্বিতীয় ম্যাচেও সবুজ দলকে দিতে পারেননি কাঙ্খিত ঝড়ো সূচনা। করেছেন মাত্র ৩ রান। তবে নাজিমউদ্দিন (৩৫ বলে ৪১) এবং মাহমুদুল্লাহ রিয়াদের (২৬ বলে ৩৩) ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৪০ রান। বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট পাওয়া লাল দলের অধিনায়ক আশরাফুলের ৩০ রানের পাশে বলার মতো রান অলকের (২৩)। তবুও লাল দলের ৯ উইকেটে ১৩৭ রানে পৌঁছানো নিঃসন্দেহে কৃতিত্বের। মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার সাকিব আল হাসানের শিকার ছিলেন আশরাফুলও। সবুজ দলের অধিনায়ক মাশরাফি এই ম্যাচেও নিয়েছেন ২ উইকেট। সংক্ষিপ্ত স্কোর লাল দল : ২০ ওভারে ১৩৩/৮ ( মুশফিক ৮, তামিম ০, অলক ৪২, আশরাফুল ৮, নাদীফ ৩৭, ফরহাদ ২৩, রাজ্জাক ০, রাসেল ২, অতিরিক্ত ১২, মাশরাফি ২/১৪, জিয়াউর ১/৩১, শরীফ ২/২৮, আফতাব ১/১২) সবুজ দল : ১৮ দশমিক ১ ওভারে ১৩৭/৫ ( জুনায়েদ ৬, নাজিম ১০, আফতাব ৭, সাকিব ৪, মাহমুদুল্লাহ অপরাজিত ৩৯, জিয়াউর ৪৮, মাশরাফি অপরাজিত ১৯, অতিরিক্ত ৪, রাসেল ১/১০, ফরহাদ ২/২০, রাজ্জাক ১/৩৮, রুবেল ১/১২) ফল : সবুজ দল ৫ উইকেটে জয়ী। সবুজ দল : ২০ ওভারে ১৪০/৯ (নাজিম ৪১, জুনায়েদ ৩, আফতাব ১১, সাকিব ১৪, মাহমুদুল্লাহ অপরাজিত ৩৩, মাশরাফি ০, জিয়াউর ১৮, ধীমান ১, শরীফ ১১, অতিরিক্ত ৮, রাসেল ১/৩২, ফরহাদ ১/১৬, আশরাফুল ৩/২১, অলক ১/২৪, রাজ্জাক ২/৪২) লাল দল : ২০ ওভারে ১৩৭/৯ ( তামিম ১০, অলক ২৩, মুশফিক ১৩, আশরাফুল ৩০, নাদীফ ৩, ফরহাদ ১২, রাজ্জাক ০, রাসেল অপরাজিত ১১, অতিরিক্ত ১৭, মাশরাফি ২/২৮, জিয়াউর ১/৩২, এনামুল ১/৩২, সাকিব ৪/১২) ফল : সবুজ দল ৩ রানে জয়ী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৩৫ঘ.