ইংল্যান্ডকে জেতাতে অতিমানব হতে হতো স্টুয়ার্ট ব্রডকে। তারপরও কাছাকাছি গেছেন। মুনাফ প্যাটেলের করা শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ৩০ রান। ধুমধাড়াক্কা ব্যাট চালিয়ে দুটো চার-দুটো ছয়ে ২০ রান তুললেন ব্রড। ইংল্যান্ড হারল ৯ রানে। বুধবার ব্রিস্টলে ৭ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে এই ৯ রানের জয় নিয়ে ১-১ সমতায় ফিরেছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৯ রান তোলে তারা। জবাবে ইংল্যান্ড করেছে ৮ উইকেটে ৩২০ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
25 Aug 2007, 08:34 AM
Updated :
26 Apr 2022, 02:41 PM
লন্ডন, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)