২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুকের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

এর আগে ৫টি ওয়ানডে খেললেও কোনো ফিফটি করতে পারেননি অ্যালিস্টার কুক। ইংল্যান্ড ওপেনার তার প্রথম ওয়ানডে ফিফটিকে একেবারে সেঞ্চুরিতেই পরিণত করলেন মঙ্গলবার। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে কুকের দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে ৪০ ওভারে এক উইকেটে ২১০ রান করেছে ইংল্যান্ড। কুক অপরাজিত ১০১ রানে। দ্বাদশ ফিফটির দেখা পাওয়া ইয়ান বেল ব্যাট করছেন ৮৩ রান নিয়ে। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে দু জনে যোগ করেছেন ১৬৭ রান। একমাত্র উইকেটটি পেয়েছেন জহির খান। উদ্বোধনী জুটিতে ৪৩ রান ওঠার পর ভারতের টেস্ট সিরিজ জয়ের নায়ককে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে দ্রাবিড়কে সহজ ক্যাচ দিয়েছেন ইংল্যান্ড উইকেট কিপার ম্যাট প্রায়র (১৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:40 PM

সাউদাম্পটন, ইংল্যান্ড, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)