২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগে দুটো দলকে নামতেই হচ্ছে

সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং ইন্দিরা রোড --- এই তিনটি ক্লাবের যেকোনো দুটির প্রথম বিভাগে নেমে যাওয়ার কথা ছিল। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষে পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল তারাই। কিন্তু কিছূদিন আগে বিলুপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি দশ বছর পর রেলিগেশন বন্ধের পাঁয়তারা করায় পরের আসরে ওই দলগুলোর প্রিমিয়ারেই থেকে যাওয়া একরকম চূড়ান্ত হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 04:41 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন এবং ইন্দিরা রোড --- এই তিনটি ক্লাবের যেকোনো দুটির প্রথম বিভাগে নেমে যাওয়ার কথা ছিল। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষে পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল তারাই। কিন্তু কিছূদিন আগে বিলুপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটি দশ বছর পর রেলিগেশন বন্ধের পাঁয়তারা করায় পরের আসরে ওই দলগুলোর প্রিমিয়ারেই থেকে যাওয়া একরকম চূড়ান্ত হয়ে যায়। কিন্তু বিসিবির নতুন কমিটি তাতে বাদ সেধেছে। রোববার ওয়ার্কিং কমিটির সভায় রেলিগেশন চালু রাখারই সিদ্ধান্ত হয়েছে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই তিনটি দলকে প্লে অফ ম্যাচ খেলতে হবে। সিসিডিএম এই ম্যাচের ফিকশ্চার ঠিক করবে। অর্থাৎ দুটো ক্লাবকে পরের মৌসুমে খেলতে হবে প্রথম বিভাগে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৩৫ঘ