২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরই নিয়ে ফেললেন আবদুল রাজ্জাক

অভিমান অনুদিত হয়েছিল ক্ষোভে। সেটা এবার রীতিমতো বিক্ষোভে রূপ দিলেন আবদুল রাজ্জাক। পাকিস্তানের এই অলরাউন্ডার সোমবার আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন। সেইসঙ্গে 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগে পাকিস্তানের ৫ জন শীর্ষ খেলোয়াড় যোগ দিচ্ছেন বলে সংবাদ মাধ্যমের জল্পনাটাকে উস্কে দিয়েছেন আরো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিচারের প্রতিবাদেই এই বিদায়। সোমবার লন্ডন থেকে জিও টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে সে কথাই বলেছেন রাজ্জাক, "তারা আমাকে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছে, সেজন্য আমি খুবই হতাশ এবং বিপর্যস্ত ছিলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 09:10 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

করাচি, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অভিমান অনুদিত হয়েছিল ক্ষোভে। সেটা এবার রীতিমতো বিক্ষোভে রূপ দিলেন আবদুল রাজ্জাক। পাকিস্তানের এই অলরাউন্ডার সোমবার আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন। সেইসঙ্গে 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগে পাকিস্তানের ৫ জন শীর্ষ খেলোয়াড় যোগ দিচ্ছেন বলে সংবাদ মাধ্যমের জল্পনাটাকে উস্কে দিয়েছেন আরো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবিচারের প্রতিবাদেই এই বিদায়। সোমবার লন্ডন থেকে জিও টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে সে কথাই বলেছেন রাজ্জাক, "তারা আমাকে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছে, সেজন্য আমি খুবই হতাশ এবং বিপর্যস্ত ছিলাম। কিন্তু তাদের কেউই আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করল না যে কেনো আমি বাদ পড়লাম।" ২৭ বছর বয়সী রাজ্জাক এটাকেই নেপথ্য কারণ বলেছেন তার ঘোষণার, "তাদের এই মনোভাবে আমি আহত এবং দুঃখ পেয়েছি যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।" পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট ও ২৩১টি ওয়ানডে খেলা রাজ্জাক অবশ্য অস্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট লিগে চুক্তিবদ্ধ হওয়ার কথা। জানিয়েছেন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এখনও সিদ্ধান্ত নেননি। সাবেক অধিনায়ক ইনজামাম-উল হক, মোহাম্মদ ইউসুফ, ইমরান ফারহাত ও আজহার মাহমুদসহ রাজ্জাকের নাম জোরেশোরেই শোনা যাচ্ছে আইসিএল-এর সঙ্গে। এছাড়া দুই ফাস্ট বোলার শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফকেও নাকি নতুন করে আরো বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে। ইনজামাম-উল হকের সঙ্গে চুক্তি প্রায় পাকা বলেই সোমবার খবর দিয়েছে এনডিটিভি। ইনজামামের বাবা ইন্তেজাম-উল হকের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ভারতীয় এই টিভি চ্যানেলটি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫০৫ঘ.