ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ২০ আগস্ট থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হচ্ছে এসিসি এলিট অনুর্ধ্ব-১৯ ট্রফি। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করতে রোববার দুপুরেই রওনা হয়ে গেছেন বাংলাদেশের তিন ম্যাচ অফিসিয়াল। এদের মধ্যে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান গেছেন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে। আর সাবেক জাতীয় ক্রিকেটার এবং বর্তমানে বিসিবির আম্পায়ার্স ম্যানেজার শরফূদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে গেছেন মাহফুজুর রহমান লিটু।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪৫ঘ.
bdnews24