২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েবের আপিলের ফল জানা যাবে সোমবার

আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ চেয়েছিলেন। সে সুযোগ পেয়েছেন শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই সদস্যের আপিল কমিটি সোমবার তার বক্তব্য শুনবেন। সেদিনই তারা সিদ্ধান্ত দেবেন শোয়েবের ৩ লাখ রুপি (প্রায় ৫ হাজার ডলার) জরিমানা মওকুফ করা হবে কিনা। কাউকে না বলে করাচিতে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের অনুশীলন শিবির ছেড়ে চলে যাওয়ায় এই জরিমানা করা হয়েছিল শোয়েবকে। কিন্তু শোয়েবের দাবি তার প্রতি অবিচার করা হয়েছেম এবং তার ভিত্তিতে এই আপিল শুনানির ব্যবস্থা। পিসিবির এডহক কমিটির সদস্য মুঈন আফজাল ও সাবেক টেস্ট উইকেট কিপার ইমতিয়াজ আহমেদকে নিয়ে গড়া আপিল কমিটি শোয়েবের আবেদন শুনবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

লাহোর, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ চেয়েছিলেন। সে সুযোগ পেয়েছেন শোয়েব আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুই সদস্যের আপিল কমিটি সোমবার তার বক্তব্য শুনবেন। সেদিনই তারা সিদ্ধান্ত দেবেন শোয়েবের ৩ লাখ রুপি (প্রায় ৫ হাজার ডলার) জরিমানা মওকুফ করা হবে কিনা। কাউকে না বলে করাচিতে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের অনুশীলন শিবির ছেড়ে চলে যাওয়ায় এই জরিমানা করা হয়েছিল শোয়েবকে। কিন্তু শোয়েবের দাবি তার প্রতি অবিচার করা হয়েছেম এবং তার ভিত্তিতে এই আপিল শুনানির ব্যবস্থা। পিসিবির এডহক কমিটির সদস্য মুঈন আফজাল ও সাবেক টেস্ট উইকেট কিপার ইমতিয়াজ আহমেদকে নিয়ে গড়া আপিল কমিটি শোয়েবের আবেদন শুনবেন। শনিবার বোর্ডের চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমী ও ডিরেক্টর ক্রিকেট অপারেশনস জাকির খানের সাক্ষ্য নিয়েছেন তারা। এরপর এক বিবৃতিতে জানিয়েছেন, "পিসিবি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিয়েছি আমরা। কিভাবে কার্যক্রমটা চালানো হবে এ নিয়ে বিস্তারিত আলোচনার পর ঠিক হয়েছে সোমবার দুপুরে শোয়েব আখতারকে কমিটির সামনে হাজির হতে হবে।" এছাড়া প্রয়োজনে ম্যানেজার তালাত আলী ও অধিনায়ক শোয়েব মালিকসহ আরো সাক্ষীকে ডাকা হবে বলে জানিয়েছেন আফজাল। শোয়েবের যুক্তি ছিল ৭ আগস্ট শুনানীতে হাজির হওয়ার জন্য যে চিঠি পাঠানো হয়েছে তা তিনি পেয়েছেন ১০ আগস্ট। তাছাড়া অধিনায়ক শোয়েব মালিককে বলেই তিনি ক্যাম্প ছেড়েছেন। কিন্তু ম্যানেজারকে না বলে ক্যাম্প ছাড়ার জন্য প্রাথমিকভাবে তাকে ৩ লাখ রুপি জরিমানার পর শোয়েব পিসিবি সদরদপ্তরে এসে হৈ চৈ করায় অভিযোগটা পেয়েছে আরও গুরুতর মাত্রা। জরিমানার অংকটাও বেড়েছে সেই কারণে। সোমবারই এ ব্যাপারে আপিল কমিটির সিদ্ধান্ত দেওয়ার কথা। মঙ্গলবার গাদ্দাফি স্টেডিয়ামে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের অনুশীলন শুরু করবে পাকিস্তান। (ক্রিকইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএ/১৭২০ঘ.