২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগের বোর্ডগুলোরও অনিয়ম তদন্তের দাবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই উঠেছিল প্রশ্নটা। বিসিবির সব ধরনের আর্থিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে কি? ১৬ আগস্ট অস্থায়ী কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভার পর সে প্রশ্নের উত্তরও মিলেছে। ২০০০ সালের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত বিসিবির সব ধরনের বাণিজ্যিক চুক্তি, বড় অঙ্কের ক্রয়, দরপত্র এবং ডেভলপমেন্ট খাতে সমস্ত খরচ পর্যালোচনা করে দেখার সিদ্ধান্ত হয়েছে ওই সভায়। ফিনান্স কমিটির চেয়ারম্যান এমএ মোমেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে এজন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, ১৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই উঠেছিল প্রশ্নটা। বিসিবির সব ধরনের আর্থিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হবে কি? ১৬ আগস্ট অস্থায়ী কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভার পর সে প্রশ্নের উত্তরও মিলেছে। ২০০০ সালের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত বিসিবির সব ধরনের বাণিজ্যিক চুক্তি, বড় অঙ্কের ক্রয়, দরপত্র এবং ডেভলপমেন্ট খাতে সমস্ত খরচ পর্যালোচনা করে দেখার সিদ্ধান্ত হয়েছে ওই সভায়। ফিনান্স কমিটির চেয়ারম্যান এমএ মোমেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়েছে এজন্য। এবং তাদেরকে তিন মাসের মধ্যে বোর্ডে এ সম্পর্কিত প্রতিবেদনও পেশ করতে বলা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন কিছূদিন আগে বিলুপ্ত হয়ে যাওয়া বিসিবির কার্যনির্বাহী কমিটির সদস্যরা। একই সঙ্গে তারা দাবি জানিয়েছেন, ২০০০ পূর্ববর্তী সময়ের বিসিবির আর্থিক বিষয়গুলোও যেন তদন্তের আওতায় আনা হয়। যদিও এটাকে তদন্ত বলতে নারাজ পর্যালোচনা কমিটির প্রধান এমএ মোমেন, "এটাকে বোধহয় পর্যালোচনা বলাই ভালো। আমরা চেষ্টা করবো এই সাত বছরের মধ্যে আর্থিক লেনদেনগুলোর প্রকৃত চিত্রটা ফুটিয়ে তুলতে।" আর পর্যালোচনার বিস্তৃতিকে আরও পিছিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে বলছেন, "এমনিতেই তিন মাসের ভেতর এই কাজ শেষ করাটা কঠিন। এই সময় বাড়ানোর প্রয়োজনও তো পড়তে পারে। তবে বোর্ড যদি প্রয়োজন মনে করে তাহলে আরো পেছনের বিষয়গুলোও খতিয়ে দেখতে কোনো আপত্তি নেই আমাদের।" বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যান মনোয়ারা আনিস খান আছেন এই পর্যালোচনা কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে। এই কমিটির অন্য তিন সদস্য আইনজীবি আশরাফুল ইসলাম, ব্যাংকার সেলিম আরএফ হোসেন এবং চার্টার্ড অ্যাকাউনটেন্ট আরএম হাসান। তারা বোর্ডের অডিট কমিটিরও সদস্য। পর্যালোচনা কমিটির চেয়ারম্যান আশা করছেন ১ সেপ্টেম্বর তার কমিটির সদস্যদের সঙ্গে বসে এই কাজের কৌশল নির্ধারন করতে পারবেন। শনিবার রাতেই ব্যবসায়িক কাজে তার হংকং যাওয়ার কথা। তার আগে প্রাথমিক কিছূ কাজও করে গেছেন বলে জানিয়েছেন তিনি, "বোর্ডের অন্য সদস্যদেরও আমি এই কাজের সঙ্গে যুক্ত করতে চাচ্ছি। সেজন্য রোববার তাদের কাছে গত কয়েক বছরের বাজেটের কপিগুলো পৌছে যাবে। তারা যাচাই করে দেখবেন বাজেটগুলো বাস্তবসম্মত ছিল কিনা। ২৬ কিংবা ২৭ আগস্টের মধ্যে তাদেরকে মতামত জানাতে বলেছি।" পর্যালোচনা শুরুর আগে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুটো বিষয়, 'নিম্বাসের সঙ্গে চুক্তি' এবং মিরপুর স্টেডিয়াম ক্রিকেট উপযোগী করে তোলার সময় যেসব লেনদেন হয়েছিল। সাবেক বোর্ড কর্মকর্তারা বলছেন, এরকম কিছূ আর্থিক লেনদেন ২০০০ সালের আগেও ছিল। পর্যালোচনার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি বিসিবির ডেভলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন এরকম কিছূ বিষয়ই তুলে ধরার চেষ্টা করেছেন, "ওই সময়ে মিনি বিশ্বকাপ হয়েছিল ঢাকায়। খিলগাঁওয়ে স্টেডিয়াম নির্মাণের জন্য ১ কোটি ২৩ লাখ টাকা খরচ করা হয়েছিল। অথচ এটার মালিকানার কোনো কাগজপত্রই বোর্ডে নেই। সেসময়েই ১ কোটি টাকারও বেশি খরচ করে বোর্ডের এজিএম করা হয়েছিল কক্সবাজারে। এগুলোরও তদন্ত হওয়া উচিত বলে মনে করি আমি।" পদত্যাগী বোর্ডের সহ-সভাপতি এবং কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটোরও পর্যালোচনার সিদ্ধান্তে নেতিবাচক কোনো প্রতিক্রিয়া নেই, "আমার অসুবিধার কিছু নেই। আমি যা করেছি তার ভেতরে কোনো দুর্নীতি নেই। অন্যরা দুর্নীতি করে থাকলে সেটার দোষ নিশ্চয়ই আমার ঘাড়ে এসে পড়বে না। আমার কমিটির কারণে বোর্ডের আয়ই হয়েছে শুধু।" ২০০০ পূর্ববর্তী সময়কেও পর্যালোচনার আওতায় আনার দাবিটা এখন আরো বেশি করে উঠছে কারণ তখনকার বোর্ড সদস্য আহমেদ সাজ্জাদুল আলম ববি নতুন বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য। বোর্ডের মুখপাত্র ববি অবশ্য এতে অন্য কিছু দেখছেন না, "বিসিবির পরিচালনা পর্ষদ ছিল ২০০২ এর আগস্ট পর্যন্ত। আমি নিজেও একজন পরিচালক ছিলাম। ২০০০ এর জানুয়ারি থেকে পর্যালোচনা আওতায় তো পরিচালনা পর্ষদও পড়ছে। সে সময়ও বেশ কিছূ বড় ধরনের আর্থিক লেনদেন ছিল।" প্রসঙ্গত ওয়ার্ল্ডটেলের কর্ণধার অ্যান্থনি মাসকারেনহাসের মৃত্যুর পর বোর্ডের স