২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের ওপর ভরসা রাহুল দ্রাবিড়ের

সামনে কঠিন এক সূচী ভারতের অপেক্ষায়। অধিনায়ক রাহুল দ্রাবিড় তাই দলের পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বমুখী করতে তাকিয়ে তার তরুণদের দিকে। আগামী ২১ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ। দ্রাবিড় চাইছেন তরুণরাও জ্বলে উঠুক। বলেছেন, "আগামী সিরিজটায় দলের তরুণদের দিকে তাকিয়ে আছি আমি। তাদেরকে সেই আগ্রহটা দেখাতে হবে এবং দলের অন্যদের ওপর চাপ তৈরি করতে হবে। তাদের কাছে ভালো পারফরম্যান্স আশা করছি।" বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। দ্রাবিড়ের মতে আগের সেই সেরা সময়টা ফিরিয়ে আনতে মরিয়া তার দল, "আগামী কয়েক মাসে প্রচুর খেলতে হবে আমাদের। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে দলকে। এক বছর আগে আমরা দারুণ খেলেছি, সেই অবস্থানে ফিরে যেতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

গ্লাসগো, ১৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সামনে কঠিন এক সূচী ভারতের অপেক্ষায়। অধিনায়ক রাহুল দ্রাবিড় তাই দলের পারফরম্যান্স গ্রাফ উর্ধ্বমুখী করতে তাকিয়ে তার তরুণদের দিকে। আগামী ২১ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ। দ্রাবিড় চাইছেন তরুণরাও জ্বলে উঠুক। বলেছেন, "আগামী সিরিজটায় দলের তরুণদের দিকে তাকিয়ে আছি আমি। তাদেরকে সেই আগ্রহটা দেখাতে হবে এবং দলের অন্যদের ওপর চাপ তৈরি করতে হবে। তাদের কাছে ভালো পারফরম্যান্স আশা করছি।" বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। দ্রাবিড়ের মতে আগের সেই সেরা সময়টা ফিরিয়ে আনতে মরিয়া তার দল, "আগামী কয়েক মাসে প্রচুর খেলতে হবে আমাদের। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে দলকে। এক বছর আগে আমরা দারুণ খেলেছি, সেই অবস্থানে ফিরে যেতে হবে।" ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের দরজা তরুণদের জন্যেও খোলা আছে বলে জানিয়েছেন দ্রাবিড়। সেই সঙ্গে জানিয়েছেন বর্তমান অবস্থাও, "প্রতিটি দলই একটা অব্যহত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। সময়ের সাথেই বোঝা যাবে আমাদের কি প্রয়োজন। এ মুহূর্তে কোচরা ফিল্ডিংয়ের ওপর জোর দিচ্ছেন। এ সপ্তাহটা আমরা কাজে লাগাব গ্রাউন্ড ফিল্ডিং ও থ্রোইং নিয়ে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৮১০ঘ.