বিশ্বকাপটা দারুণ কেটেছিল শন টেইটের। ২৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন, ব্রেট লির অভাবও বুঝতে দেননি পন্টিংয়ের দলকে। কিন্তু বিশ্বকাপের পর থেকেই তিনি ঝামেলায়। গত জুনে ডান হাতে অস্ত্রোপচার করিয়েছিলেন, সেই ধকল কাটিয়ে না উঠতেই পড়তে হল কনুইয়ের সমস্যায়। ব্রিসবেনে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিশ্বচ্যাম্পিয়নদের ক্যাম্পে সে কারণে যোগ দিতে পারেননি টেইট। আর সেজন্যই আগামী মাসের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে এই ফাস্ট বোলারের খেলাটা এখনও অনিশ্চিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
15 Aug 2007, 01:56 PM
Updated :
26 Apr 2022, 02:39 PM
ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)