২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের স্বপ্ন হাতছানি দিচ্ছে ভারতকে

টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন পাতা যোগ করেছে ভারত। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে চা বিরতিতে ৭ উইকেটে ৫৫৯ রান তুলেছে রাহুল দ্রাবিড়ের দল। কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছাড়া টেস্ট ক্রিকেটে এটাই সর্বোচ্চ ইনিংস। সুবাদেই মোটামুটি পরিষ্কার, ওভাল টেস্টে আর যাই হোক হারছে না ভারত। আর তার মানে দাঁড়ায় ২১ বছর পর ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জিতে নিয়ে ফিরতে যাচ্ছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

লন্ডন, ১০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন পাতা যোগ করেছে ভারত। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে চা বিরতিতে ৭ উইকেটে ৫৫৯ রান তুলেছে রাহুল দ্রাবিড়ের দল। কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছাড়া টেস্ট ক্রিকেটে এটাই সর্বোচ্চ ইনিংস। সুবাদেই মোটামুটি পরিষ্কার, ওভাল টেস্টে আর যাই হোক হারছে না ভারত। আর তার মানে দাঁড়ায় ২১ বছর পর ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জিতে নিয়ে ফিরতে যাচ্ছে তারা। ব্যাপারটা অনেকখানি সম্ভব হয়েছে মহেন্দ্র সিং ধোনীর কারণে। ৮১ বলে ৯২ রানের ঝড়ো এক ইনিংস খেলেছেন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক। মেরেছেন ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। পঞ্চম ছক্কাটি মারতে গিয়ে অ্যালিস্টার কুকের হাতে ধরা পড়েছেন মিড উইকেটে। বোলার কেভিন পিটারসেন। এটি ধোনীর ৬ষ্ঠ টেস্ট ফিফটি। তবে মাইকেল ভনের ভ্র"কুটি বাড়িয়ে দিয়েছেন আসলে অনিল কুম্বলে। চা বিরতিতে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করেছিল ভারত। ভিভিএস লক্ষ্মণের সঙ্গে শচীন টেন্ডুলকারের পঞ্চম উইকেট জুটি শেষ পর্যন্ত ৭৮ রানে গিয়ে ভেঙেছে। উইকেট কিপার ম্যাট প্রিয়রের ক্যাচ বানিয়ে লক্ষ্মণকে আউট করেছেন ক্রিস ট্রেমলেট। ৫১ রান করা লক্ষ্মণকে ৪১ রানের মাথায় জীবন দিয়েছিলেন প্রিয়র তার ক্যাচ ফেলে। ২০ রানে প্রিয়রের হাতেই জীবন পেয়েছিলেন টেন্ডুলকারও। ৩৮তম টেস্ট সেঞ্চুরিটা যখন নিশ্চিত দেখাচ্ছিল তখনই ভুল করলেন। লাঞ্চের মিনিটদশেক বাকি থাকতে জেমস এন্ডারসনের বলে অ্যান্ড্রু স্ট্রাউসকে ক্যাচ দিয়েছেন প্রথম স্লিপে, তার সংগ্রহ ৮২। তার আগে ধোনীর সঙ্গে ৬ষ্ঠ উইকেট জুটিতে আরো ৬৩ রান যোগ করেছেন টেন্ডুলকার। দলীয় সংগ্রহকে নিয়ে গেছেন চার'শর ওপরে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২১২৫ঘ.