মুম্বাই, ৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আবারও দলে ফিরেছেন ইরফান পাঠান। আর তার সঙ্গে ডাক পেয়েছেন ইরফানের বড় ভাই ইউসুফ পাঠানও। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের যে দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা তাতে এই দুভাই ছাড়াও ফিরে এসেছেন হার্ড হিটার বীরেন্দর শেবাগ এবং অফ স্পিনার হরভজন সিং। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যও একইদিন দল ঘোষণা করেছে ভারত।
বিশ্বকাপে খেলবেন না বলে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সরে দাঁড়িয়েছিলেন নিয়মিত অধিনায়ক রাহুল দ্রাবিড়ও। দক্ষিণ আফ্রিকায় তাই ভারতকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনী। তার সহকারী নির্বাচিত হয়েছেন যুবরাজ সিং। ভারতীয় বোর্ড সেক্রেটারি নিরঞ্জন শাহ বলেছেন, "সে (ধোনী) তো এমনিতেই দলের সহ-অধিনায়ক, তাই তার অধিনায়ক হওয়াতে অবাক হওয়ার কিছু নেই।"
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট ও ওয়ানডে সিরিজে উপেক্ষিত ইরফান ও হরভজন যথাক্রমে ভারতীয় 'এ' দল ও ইংলিশ কাউন্টি সারের হয়ে দারুণ খেলে দলে ডাক পাওয়া নিশ্চিত করেছেন। অন্যদিকে ফর্মহীনতার জন্য বাদ পড়া শেবাগ আরেকটি সুযোগ পেয়েছেন নিজের হারানো জমিন ফেরত পাওয়ার। এ প্রসঙ্গে শাহ বলেছেন, "তাকে কখনোই আমরা পুরোপুরি বাদ দিইনি। সে খুব মারকুটে খেলোয়াড়, টুয়েন্টি টুয়েন্টিতে এটা খুবই কাজে আসবে আমাদের।"
দলে নতুন মুখ বরোদার অলরাউন্ডার ইউসুফ পাঠান তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। পাশাপাশি কার্যকর অফস্পিনও করে থাকেন। দলে আরো ফিরেছেন হরিয়ানার অলরাউন্ডার যোগীন্দর শর্মা। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম দীনেশ মঙ্গিয়ার। টুয়েন্টি টুয়েন্টি পর্যায়ের ক্রিকেটে লেইস্টারশায়ার ও ল্যাঙ্কাশায়ারের হয়ে ভালোই খেলেছেন স
bdnews24