২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভাল টেস্টে অপরিবর্তিত ইংল্যান্ড দল

ট্রেন্টব্রিজে ভারতের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় আগামী বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্ট ইংল্যান্ডের জন্য এক অগ্নিপরীক্ষায়। সেই পরীক্ষায় ট্রেন্টব্রিজের দলটিতে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। রোববার দ্বিতীয় টেস্টের ১২ সদস্যের দলটি অপরিবর্তিত রেখেই ওভালের দল ঘোষণা করেছে তারা। অবশ্য দলে পরিবর্তন আনার তেমন উপায়ও নেই স্বাগতিকদের। অ্যান্ড্রু ফ্লিনটফ, স্টিভ হার্মিসন ও ম্যাথু হগার্ড ইনজুরিকে পেছনে ফেলে এখনো টেস্ট খেলার মতো ফিটনেস ফিরে পাননি বলেই ইংল্যান্ডের নির্বাচকমন্ডলীর ধারণা। তবে হেরে গেলেও ট্রেন্টব্রিজে দলের পারফরম্যান্সে প্রধান নির্বাচক ডেভিড গ্র্যাভেনি মোটামুটি সন্তুষ্ট,"ট্রেন্টব্রিজে জয়টা ভারতেরই প্রাপ্য ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 11:13 AM

Updated : 26 Apr 2022, 02:37 PM

লন্ডন, ৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)