আইসিএল এ খেললে আজীবন নিষিদ্ধ হবেন ভারতীয় ক্রিকেটাররা
টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়রা চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারেন! সেই নিষেধাজ্ঞার হুমকি এসেছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিরঞ্জন শাহ'র কাছ থেকে। বিসিসিআই-এর সঙ্গে 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) বিবদমান পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তার হুঁশিয়ারি,"ভারতের কোনো ক্রিকেটার আইসিএল-এ অংশ নিলে তাকে সারা জীবনের মতো বহিষ্কার করা হবে।" যার অর্থ ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার, তিনি যে-ই হোন, আইসিএল এ খেললেই পড়বেন আজীবন নিষেধাজ্ঞার কবলে।