২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিলেন পাওয়ার

কী ঘটতে যাচ্ছে কপিল দেবের ভাগ্যে? তাকে কি ভারতের ক্রিকেট একাডেমির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হবে? বেশ কিছু দিন ধরেই এটা ভারতীয় ক্রিকেটাঙ্গনে মুখরোচক একটা আলোচনার বিষয়। কপিল অবশ্য জানিয়ে দিয়েছেন ইচ্ছা করলে এই পদ থেকে তাকে সরিয়ে দিতে পারে বিসিসিআই। কিন্তু তিনি কিছুতেই 'বিদ্রোহী' ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) সঙ্গে সম্পর্কচ্ছেদ করবেন না। কপিলের এই হুমকি শুনে বিসিসিআই-ও চুপচাপ বসে থাকতে পারেনি। বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ার জানিয়েছেন বোর্ডের পরবর্তী সাধারণ সভাতেই সিদ্ধান্ত নেয়া হবে এ ব্যাপারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 03:41 PM

Updated : 26 Apr 2022, 02:36 PM

গুজরাত, ভারত, ১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)