২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুলের মুখে পুরনো কথাই

ক্রিকেটে অধিনায়কত্ব করা কত কঠিন কাজ, শ্রীলঙ্কা সফরে তা বুঝতে পারলেন মোহাম্মদ আশরাফুল। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজেই হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল শনিবার সন্ধ্যা ৬টায় এসে পৌঁছেছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং তার পরই প্রশ্নবাণে বিদ্ধ হতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। আশরাফুল নতুন কিছু বলেননি। পুরনো কথাগুলোই আরো এক বার প্রতিধ্বনিত হয়েছে তার কণ্ঠে। অধিনায়কত্বের অভিষেকটা যে এত কঠিন, এত খারাপ হবে তা বোধহয় তিনি কল্পনাও করতে পারেননি। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকাকেই টেস্ট সিরিজে এত খারাপ করার অন্যতম কারণ হিসাবে তুলে ধরলেন আশরাফুল,"আমরা ১৩ মাস টেস্ট ক্রিকেট খেলিনি। তাছাড়া এটা ছিল দারুণ কঠিন এক সিরিজ। আর শ্রীলঙ্কাও খুবই শক্তিশালী দল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 02:35 PM

ঢাকা, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)