২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্ষেপ ঝেড়ে নতুন উদ্যমে লড়ার প্রত্যয় টাইগারদের

১১ রানে ৫ উইকেট! সবদিন এত বাজে যায় না। মোহাম্মদ আশরাফুল স্বান্তনা মানছেন ভাগ্যচক্রকেই। সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষা সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। অধিনায়কের আশা, প্রথম ওয়ানডের ভুলত্র"টিগুলো শুধরে নিয়েই এ ম্যাচে খেলবে টাইগাররা। ২৩৪ রানে এমন শক্তিশালী প্রতিপক্ষকে বেঁধে ফেলা, তাও টপাটপ ক্যাচ ফস্কানোর পর! ২৩৫ রানের জয়ের লক্ষ্যে ১১ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৫ রান। বাংলাদেশের জন্য জেতার চিত্রনাট্য তৈরিই ছিল। কিন্তু ব্যাটসম্যানদের অকল্পনীয় আত্মাহুতির হিড়িকে দুঃস্বপ্নে রূপ নিল সে স্বপ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

কলম্বো, ২২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ১১ রানে ৫ উইকেট! সবদিন এত বাজে যায় না। মোহাম্মদ আশরাফুল স্বান্তনা মানছেন ভাগ্যচক্রকেই। সোমবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে লক্ষা সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। অধিনায়কের আশা, প্রথম ওয়ানডের ভুলত্র"টিগুলো শুধরে নিয়েই এ ম্যাচে খেলবে টাইগাররা। ২৩৪ রানে এমন শক্তিশালী প্রতিপক্ষকে বেঁধে ফেলা, তাও টপাটপ ক্যাচ ফস্কানোর পর! ২৩৫ রানের জয়ের লক্ষ্যে ১১ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৫ রান। বাংলাদেশের জন্য জেতার চিত্রনাট্য তৈরিই ছিল। কিন্তু ব্যাটসম্যানদের অকল্পনীয় আত্মাহুতির হিড়িকে দুঃস্বপ্নে রূপ নিল সে স্বপ্ন। পরিনামে ৭০ রানের হার। দিলহারা ফার্নান্দো দারুণ বল করেছেন, কিন্তু এমন নয় যে তাকে খেলা যেত না। ৩৩ রান করে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার শাহরিয়ার নাফীস বলেছেনও সে কথা, "আমরা ওর ওভারগুলো সাবধানে খেলে, বাকিদের ওপর সুযোগ নিতে পারতাম।" কিন্তু আশরাফূল একমত নন। তার ধারণা পার্টনারশিপ গড়ায় মনযোগী ছিলেন না ব্যাটসম্যানরা। সেই ম্যাচের পর একদিন অনুশীলন করেনি বাংলাদেশ। রোববার করেছে। ফিল্ডিং এবং ব্যাটিংয়ে বাড়তি জোর দিয়েছেন সবাই। প্রেমদাসার উইকেট রানের খনি। এখানেই ১৯৯৭-৯৮ মৌসুমে ভারতের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়েছিল স্বাগতিকরা। ডিক্লেয়ার করেছিল ৬ উইকেটে ৯৫৬ রান তুলে। সনৎ জয়াসুরিয়া (৩৪০) এবং রোশান মহানামা (২২৫) দ্বিতীয় উইকেট জুটিতে করেছিলেন ৫৭৬ রান, যা যে কোনো উইকেট জুটিতে রেকর্ড ছিল। কিন্তু এ মাঠেই বাংলাদেশের পরিসংখ্যান গলা তুলে বলার মতো নয়। ৫টি ওয়ানডেতে মাত্র দুবার দ'ুশ পেরিয়েছে তারা। আশরাফুল ভাবিত অন্য কারণে, "খালি চোখে তো পিচ ভালোই মনে হয়। গ্রাউন্ডসম্যানরা আমাকে বলেছে সন্ধ্যায় উইকেটের ঘাস ছেটে দেবে তারা। তারপরও শ্রীলঙ্কায় টস একটা বড় ব্যাপার, কারণ শুরুর দিকে সবসময়ই বলে মুভমেন্ট থাকে।" প্রথম ম্যাচের দলই এ ম্যাচে থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং অর্ডারে বদল আসতে পারে, "ম্যাচের গতি প্রকৃতির ওপর নির্ভর করে আমরা ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারি।" যোগ করেছেন, "একটা জুটি গড়ার পরপরই দেখা গেছে আমরা দু-তিনটি উইকেট দ্রুত হারিয়ে ফেলি। আমাদের সেদিকে সতর্ক থাকতে হবে। ফিল্ডিং আমাদের ভালোই হয়েছে প্রথম ম্যাচে, সোমবারও সেই একই লড়াকু মনোভাব চাইব আমি সবার মাঝে, যাতে সুযোগ পেলেই তা কাজে লাগানো যায়।" কোচ শন উইলিয়ামস বরাবরই আশাবাদীদের দলে। এ ম্যাচেও তার দৃষ্টিভঙ্গীতে পরিবর্তন আসেনি, "এই দলটায় প্রতিভার অভাব নেই, রয়েছে সম্ভাবনাও। আমরা যদি ১০০ ওভারের একটা লড়াকু ও মানসম্পন্ন খেলা খেলতে পারি তাহলে ভালো ফল পাওয়া নিশ্চয়ই সম্ভব।" শ্রীলঙ্কা দলেও কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে আগের লক্ষ্যতেই অটল, "আমরা সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে চাই। তার আগে সোমবার নিশ্চিত করতে চাই জয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০৩৬ঘ.