কলম্বো, ২০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- জয়টা ফস্কে গেলো! না, ম্যাচ শেষে এমন কোনো ভাবনা মাথায় ঠাঁই পাওয়ার কথা নয় মোহাম্মদ আশরাফুলের। বরং দিনভর ক্যাচগুলো ফস্কে যাওয়ার কথা ভাবতে পারেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু তাতে কোনো ইতর-বিশেষ হয়নি ম্যাচের ফলাফলে। ২৩৫ হালের ওয়ানডে ক্রিকেটে একটি সহজ অর্জনযোগ্য লক্ষ্য। বাংলাদেশ ১৬৪ রানেই অলআউট হয়ে গেছে, ধারে কাছেও যায়নি। যেতে পারেনি। শুক্রবার কলম্বোর পি. সারাভানামাত্তু স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ৭০ রানে। শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে তুলেছিল ৬ উইকেটে ২৩৪ রান।
সকালটা অন্যরকম আভাসই দিয়েছিল। টেস্টে হ্যাটট্রিক ব্যর্থতার পর প্রথমবারের মতো টস জিতেছেন মোহাম্মদ আশরাফুল। আগের রাতে কলম্বো ভিজেছে বৃষ্টিতে। তাই উইকেটের আদ্রতা আঁচ করে ফিল্ডিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। তার চেয়ে সাহসী উচ্চারণ করেছেন ক্যামেরার সামনে। টস জেতার পর বলেছেন, "শ্রীলঙ্কাকে আড়াইশর নিচে বেঁধে রাখতে চাই আমরা।" বোলাররা দারুণ প্রতিদান দিয়েছে তার এই আস্থার। এবং গুরুত্বপূর্ণ ক্যাচ পড়ার শুরুটাও প্রথম ওভারেই। শুন্য রানে জীবন পেয়েছেন উপুল থারাঙ্গা, সেটা টেনে নিয়ে গেছেন ৫৭ পর্যন্ত। ক্যাচ পড়েছে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে এবং ফারভিজ মাহারুফেরও।
এই অসহযোগিতার মাঝেও প্রথম ব্রেক থ্রু সৈয়দ রাসেলের। ম্যাচের অষ্টম ওভারে সনৎ জয়াসুরিয়াকে বোল্ড করেন এই বাঁহাতি সিমার। ঠিক আগের বলেই ছক্কা মেরেছেন জয়াসুরিয়া। সৈয়দ রাসেল প্রতিশোধ নিলেন পরের বলেই তার অফস্টাম্প উপড়ে নিয়ে। ২৩ বল খেলে দুটো চার ও একটি ছক্কায় ২১ রান করেছেন জয়াসুরিয়া। মাশরাফি আউট করেছেন কুমার সাঙ্গাকারাকে। ১৯ বলে ১৬ রান করে উইকেটকিপার মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়েছেন তিনি। ক্যাচ মিসের মহড়ায় যোগ দিয়েছেন আবদুর রাজ্জাকও। মাহেলার (২) রিটার্ন ক্যাচটি নিতে পারেননি তিনি। তবে তাকে ফিরিয়েছেন রাসেল। কাভারে ক্যাচ নিয়েছেন সাকিব আল হাসান।
৬৩ রানে এই তিন উইকেট হারানোর পর পাল্টা প্রতিরোধ গড়েন থারাঙ্গা এবং চামারা সিলভা। ফরহাদ রেজার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে চামারার সঙ্গে চতুর্থ উইকেটে ৮৩ রান যোগ করেছেন। স্বাগতিকদের সর্বোচ্চ স্কোরার চামারা সিলভা ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছিলেন। ৬৫ রান করে রাজ্জাকের বলে এলবিডব্লু হয়েছেন। ৭৬ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা মেরেছেন চামারা। তিলকরতে
bdnews24