২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একটুর জন্য সেঞ্চুরি পেলেন না স্ট্রাউস

দুর্ভাগ্য অ্যান্ড্রু স্ট্রাউসের। মাত্র ৪ রানের জন্য একাদশ টেস্ট সেঞ্চুরি পেলেন না তিনি। অনিল কুম্বলের একটি বল তার ব্যাটে লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো রাহুল দ্রাবিড়ের হাতে। আর তাই টেস্টে ভারত অধিনায়কের ১৫০তম ক্যাচ হয়ে এক রাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে স্ট্রাউসকে। তার ৯৬ রানের দুর্দান্ত ইনিংসটা বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিনে এক সময় স্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছিল ইংল্যান্ডকে। কিন্তু শেষ বিকেলে কুম্বলে ও আরপি সিং দুটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে হাসিমুখে শেষ করতে দেননি দিনটা। প্রথম দিনশেষে স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ২৬৮ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 06:21 PM

Updated : 26 Apr 2022, 02:33 PM

লন্ডন, ২০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)