২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভন-স্ট্রাউসের দৃঢ়তায় ভাল অবস্থানে ইংল্যান্ড

এই লর্ডসেই অভিষেক টেস্টে ১৩১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে তার সগৌরব আবির্ভাব। 'ক্রিকেটের মক্কা' তাই সৌরভ গাঙ্গুলীর কাছে সুখস্মৃতিময় এক ভেন্যু। বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হওয়া প্রথম টেস্টে ভারতের প্রথম সাফল্যও 'প্রিন্স অফ কলকাতা'র হাত ধরে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া ইংল্যান্ডের দু ওপেনার ৭৬ রান এনে দিয়েছিলেন দলকে। চিন্তিত অধিনায়ক রাহুল দ্রাবিড় এর পর বল তুলে দেন সৌরভের হাতে। এবং ভারতের সফলতম অধিনায়কের চতুর্থ বলেই অ্যালিস্টার কুক (৩৬) এলবিডাব্লু!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 11:27 AM

Updated : 26 Apr 2022, 02:33 PM

লন্ডন, ১৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)