ঢাকা, ১৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- এই মালয়েশিয়া থেকেই হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের সূর্যোদয়। ১৯৯৭ সালে কুয়ালালামপুরে আইসিসি ট্রফি জেতার পর থেকেই ধাপে ধাপে এগোতে শুরু করেছিল এদেশের ক্রিকেট। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলও পুরুষদের পদাঙ্কই অনুসরণ করবে কিনা, সেটা সময়ই বলবে। তবে এদেশের মেয়েদের ক্রিকেটের সূর্যোদয়ের ভেন্যুও সেই মালয়েশিয়াই। এই প্রথমবারের মতো তারা কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিতে গিয়েছিল সেখানে। এবং আবির্ভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে দেশকে ভাসালো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া একমাত্র টেস্ট খেলুড়ে দেশ ছিল বাংলাদেশ। কিন্তু তাদের ফেভারিটের মর্যাদা দেওয়া যাচ্ছিল না এর আগে কোথাও না খেলার অভিজ্ঞতার জন্যে। অথচ টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে একে একে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, চীন এবং হংকংকে উড়িয়ে দেওয়া বাংলাদেশের মেয়েরা ফাইনালেও দুমড়ে-মুচড়ে দিয়েছে নেপালকে। বুধবার বৃষ্টিবিঘি
bdnews24