অর্জুনা রানাতুঙ্গাকে বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন তিনি। সে কথা অনেক বার বলেওছেন মুত্তিয়া মুরালিধরন। চাকিংয়ের অভিযোগে তার ক্যারিয়ার বাধার সামনে পড়লেই রানাতুঙ্গাকে ঠিক পাশে পেয়েছেন সর্বকালের সেরা অফস্পিনার। তবে একটা ব্যাপারে শ্রীলঙ্কার '৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়কের সঙ্গে একদমই একমত নন মুরালি। দু জনের এই মতপার্থক্য ডেভ হোয়াটমোরকে নিয়ে। কয়েক দিন আগে স্কটল্যান্ডে পাকিস্তান দলের ম্যানেজার তালাত আলীর সঙ্গে কথা বলার সময় হোয়াটমোরকে সে দেশের কোচ না করার পরামর্শ দিয়েছিলেন রানাতুঙ্গা। তবে শ্রীলঙ্কার সফলতম অধিনায়কের পরামর্শকে উড়িয়ে দিয়ে হোয়াটমোরকে 'এক জন দুর্দান্ত' কোচ হিসাবেই আখ্যায়িত করছেন মুরালি। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিকের বিশ্বাস, হোয়াটমোরকে কোচ করে তার ক্ষমতা যাচাইয়ের সুযোগ দিলে ঠকতে হবে না কোনো দেশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
13 Jul 2007, 01:25 PM
Updated :
26 Apr 2022, 02:32 PM
ক্যান্ডি, শ্রীলঙ্কা, ১৩ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)