২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিরো মুরালিধরন, ভিলেন বৃষ্টি

ক্যান্ডি টেস্টে এখন পর্যন্ত নায়ক মুত্তিয়া মুরালিধরন। কিন্তু তাকে ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে খল নায়কের ভূমিকায় বৃষ্টির উৎপাত। প্রথমদিন অনেকখানি খেয়ে নেয়ার পর, দ্বিতীয় দিন ছয় দফা খেলায় বাদ সেধেছে প্রকৃতির এই বৈরিতা। আর তাতে আম্পায়ারদের প্রথমদিনের খেলার খানিকটা পুষিয়ে দেয়ার পরিকল্পনাটাও মাঠে মারা গেছে। খেলা শুরু হয়েছে দেরিতে, শেষ হয়েছে সাততাড়াতাড়ি, সারাদিনে সব মিলিয়ে খেলা হয়েছে মাত্র ২৮.৩ ওভার। তার ১৯.৫ ওভার খেলে বাংলাদেশ ১৩১ রানে অলআউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। মাইকেল ভ্যানডর্ট ব্যাট করছেন ২৫ রান নিয়ে, উপুল থারাঙ্গার রান ৪। ১০ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের সংগ্রহ থেকে ১০১ রান পিছিয়ে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 05:38 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ক্যান্ডি, ১২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ক্যান্ডি টেস্টে এখন পর্যন্ত নায়ক মুত্তিয়া মুরালিধরন। কিন্তু তাকে ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে খল নায়কের ভূমিকায় বৃষ্টির উৎপাত। প্রথমদিন অনেকখানি খেয়ে নেয়ার পর, দ্বিতীয় দিন ছয় দফা খেলায় বাদ সেধেছে প্রকৃতির এই বৈরিতা। আর তাতে আম্পায়ারদের প্রথমদিনের খেলার খানিকটা পুষিয়ে দেয়ার পরিকল্পনাটাও মাঠে মারা গেছে। খেলা শুরু হয়েছে দেরিতে, শেষ হয়েছে সাততাড়াতাড়ি, সারাদিনে সব মিলিয়ে খেলা হয়েছে মাত্র ২৮.৩ ওভার। তার ১৯.৫ ওভার খেলে বাংলাদেশ ১৩১ রানে অলআউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। মাইকেল ভ্যানডর্ট ব্যাট করছেন ২৫ রান নিয়ে, উপুল থারাঙ্গার রান ৪। ১০ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের সংগ্রহ থেকে ১০১ রান পিছিয়ে স্বাগতিকরা। হাজার হোক জায়গাটা ক্যান্ডি। আসগিরিয়া স্টেডিয়াম মুত্তিয়া মুরালিধরনের হোম গ্রাউন্ড। এখানে আর কোনো বোলারের আধিপত্য মানবেন কেন বিশ্বসেরা এই অফ স্পিনার? তাই তেতে উঠলেন। আর তাতেই ১৩ রানের মধ্যেই শেষ চার উইকেট নেই বাংলাদেশের। ৬ উইকেটে ১১৮ রান থেকে ১৩১ রানে অলআউট টাইগাররা। মাত্র ২৮ রানের খরচায় মুরালি নিয়েছেন ৬ উইকেট। সুবাদে এ মাঠে শততম টেস্ট উইকেটই পুরো করেননি, চলে এসেছেন ৭০০ উইকেটের কাছাকাছিও। টেস্টে মুরালির উইকেট এখন ৬৯৪টি। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্নের বিশ্বরেকর্ড (৭০৮) থেকে আর ১৪ উইকেট দূরে তিনি। আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা ছিল। তাই নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে খেলা শুরু করতে চেয়েও পারেননি আম্পায়াররা। যথাসময়ে খেলা শুরু হয়েছে, আর শুরুতেই জোড়া আঘাতে বাংলাদেশের মেরুদণ্ড বাঁকা করে দিয়েছেন সুজীবা ডি সিলভা। আগের দিন ৪ উইকেটে ৭২ রান নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। ব্যক্তিগত ১৭ রানের মাথায় তুষার ইমরানকে স্লিপে মাহেলা জয়াবর্ধনের ক্যাচ বানিয়ে শুরু করেন ডি সিলভা। দ্বিতীয় উইকেটটি ছিল আরও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কিপার প্রসন্ন জয়াবর্ধনের তালুবন্দী করে দ্বিতীয় ধাক্কাটা দেন বাঁহাতি এই পেসার। এরপর পুরোটাই মুরালিময়। মাশরাফি বিন মুর্তজা (৫) ও মোহাম্মদ রফিকের (৫) ক্যাচ নিজেই নিয়েছেন নিজের বলে। তিলকরতে