২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্ডি টেস্ট শেষেই দেশে ফিরছেন রফিক

ছলের অসুস্থ্যতার জন্য শ্রীলঙ্কায় তার পক্ষে পুরো সিরিজ খেলা সম্ভব হবে না, একথা আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন মোহাম্মদ রফিক। পরে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদনও করেছিলেন। মঙ্গলবার তার ছুটি মঞ্জুর হয়েছে। তবে সেটা কার্যকর হবে বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের পর। তার মানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। ছুটিটা রফিকের জন্য অপরিহার্য বলেই জানাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম,"ওর ছেলে অসুস্থ্য। অপারেশনও নাকি করাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, ১০ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ছেলের অসুস্থ্যতার জন্য শ্রীলঙ্কায় তার পক্ষে পুরো সিরিজ খেলা সম্ভব হবে না, একথা আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন মোহাম্মদ রফিক। পরে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদনও করেছিলেন। মঙ্গলবার তার ছুটি মঞ্জুর হয়েছে। তবে সেটা কার্যকর হবে বুধবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের পর। তার মানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ। ছুটিটা রফিকের জন্য অপরিহার্য বলেই জানাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম,"ওর ছেলে অসুস্থ্য। অপারেশনও নাকি করাতে হবে। এই অবস্থায় রফিককে ছুটি না দিয়ে তো কোনো উপায় নেই।" টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার কথা ছয় ক্রিকেটারের, যারা ওয়ানডের জন্য বিবেচিত হচ্ছেন না। ওই ছয়জনের মধ্যে হাবিবুল বাশার, খালেদ মাসুদ, রাজিন সালেহ এবং মেহরাব হোসেন জুনিয়ররা থাকছেনই। তবে সংখ্যাটা পাঁচও হতে পারে। যেহেতু রফিকও দেশে ফিরে আসছেন এবং ওয়ানডে সিরিজে থাকছেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫০ঘ.