টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক দলে শোয়েব-আসিফ
মোহাম্মদ আসিফ দলে ফিরেছেন বিশ্বকাপের পরেই। ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছেন শোয়েব আখতারও। প্রত্যাশিতভাবে তাই আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলে রয়েছে দুই 'স্পিড স্টার'-এর নাম। শোয়েব মালিককে অধিনায়ক করে বুধবার ঘোষিত এই দল থেকে এ মাসের মাঝামাঝি ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান।