ঠিক যেন খেলোয়াড়ি জীবনের সেই আক্রমণাত্মক মেজাজ তার কথাবার্তায়। স্যার ইয়ান বোথামকে ব্যাট হাতে ঝড় তোলা কিংবা বোলিংয়ে তোপ দাগার সেই বিধ্বংসী ভূমিকায় পাওয়ার এক মাত্র কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের পারফরম্যান্স। প্রথম ম্যাচে জিতেও ন্যাটওয়েস্ট সিরিজে ১-২ ব্যবধানে হেরে যাওয়ায় নতুন অধিনায়ক পল কলিংউডের দলের ওপরে রীতিমতো ক্ষুব্ধ ও বিরক্ত সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। সদ্য নাইটহুড উপাধিতে সম্মানিত বোথামের ক্ষোভ ও বিরক্তি এতটাই যে তার ধারণা এই মুহূর্তে এস্কিমোরাও ওয়ারনেডেতে হারাতে পারবে ইংল্যান্ডকে!