উভয় সঙ্কটে পড়েছেন কপিল দেব। একদিকে তিনি ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) চেয়ারম্যান। আবার ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) নির্বাহী বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করতে হচ্ছে তাকে। আর এ নিয়েই যত সমস্যা। কয়েক মাস আগে ভারতের বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান 'এসেল গ্র"প'-এর মাধ্যমে প্রতিষ্ঠিত আইসিএল আগামী অক্টোবরে একটি টুয়েন্টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে আগ্রহী। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই টুর্নামেন্টের ঘোর বিরোধী। সম্ভবত তাদের আশঙ্কা, আইসিএল-এর মাধ্যমে একটি সমান্তরাল ক্রিকেট সংস্থার জন্ম হয়েছে ভারতে। হয়তো সেই শঙ্কা থেকেই কপিলের কাছে একটা চিঠিও পাঠিয়েছে বিসিসিআই। সেই চিঠির জবাবে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার জানিয়েছেন, ইচ্ছা করলে বিসিসিআই তাকে এনসিএ'র চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিতে পারে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
09 Jul 2007, 01:35 PM
Updated :
26 Apr 2022, 02:31 PM
নয়াদিল্লী, ভারত, ৯ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)