২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২৮ রানে অলআউট বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল

আগেরদিন শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলকে ৩২৯ রানে অলআউট করে দেওয়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল নিজেদের ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, ৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আগেরদিন শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলকে ৩২৯ রানে অলআউট করে দেওয়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল নিজেদের ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি। ৭৬ ওভারে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ২২৮ রানে। সর্বোচ্চ ৫২ রান এসেছে ইফতেখার নাঈমের ব্যাট থেকে। এছাড়া উল্লেখযোগ্য রান মিথুন আলী (৩৮) ও তাপস ঘোষের (৩২)। জবাবে কলম্বো কোল্টস মাঠে চলমান তিনদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে শ্রীলঙ্কা। সবমিলিয়ে ১৪৫ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/২২০০ঘ.