ঢাকা, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- শ্রীলঙ্কা অনুর্ধ্ব -১৯ দলের প্রথম ইনিংস ৩২৯ রানে শেষ করে দিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল। শনিবার থেকে কলম্বো কোল্টস মাঠে শুরু হওয়া তিনদিনের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের মাহমুদুল হাসান ও নাসির নেন তিনটি করে উইকেট। আশিকের শিকার দুই উইকেট। রায়হান আনাস ও তাপস ঘোষ পেয়েছেন একটি করে উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/২৩২০ঘ.
bdnews24