ঢাকা, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টের আগে প্রস্তুতিটা ভালোমতোই সেরে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। থাইল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে ৯০ রানে জেতার পর শেষ ম্যাচেও সহজ জয়ই পেয়েছে তারা। থাইল্যান্ডের মহিলা ক্রিকেট দলকে এবার হারিয়েছে ৭ উইকেটে। আগে ব্যাট করতে নামা থাই দলটি ৩০ ওভারে ৫১ রানেই অলআউট হয়ে যায় মূলত চম্পার বোলিংয়ে। তিনি নেন ৪ উইকেট। তিথির শিকার দুই উইকেট। চামেলী ও পান্না নেন একটি করে উইকেট। জবাবে ১৫ দশমিক ৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ২১ রান করেন চামেলী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/২৩১৫ঘ.
bdnews24