২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার রাতেই শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছেন তুষার ইমরান

টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সবুজ সংকেত মিলেছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডের বাড়তি সদস্য হিসেবে সেখানে উড়ে যাচ্ছেন তুষার ইমরান। শুক্রবার রাত ১২ টায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পরদিন অর্থাৎ শনিবার কলম্বো সময় দুপুর সাড়ে এগারোটায় সেখানে গিয়ে পৌছাবেন তিনি। যদিও সিরিজের শেষ টেস্টটি কলম্বো নয়, হবে ক্যান্ডিতে। ১১ জুলাই থেকে সেটি শুর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টিম ম্যানেজমেন্টের কাছ থেকে সবুজ সংকেত মিলেছে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডের বাড়তি সদস্য হিসেবে সেখানে উড়ে যাচ্ছেন তুষার ইমরান। শুক্রবার রাত ১২ টায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। পরদিন অর্থাৎ শনিবার কলম্বো সময় দুপুর সাড়ে এগারোটায় সেখানে গিয়ে পৌছাবেন তিনি। যদিও সিরিজের শেষ টেস্টটি কলম্বো নয়, হবে ক্যান্ডিতে। ১১ জুলাই থেকে সেটি শুর হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্যই আসলে তুষারের সেখানে যাওয়ার কথা ছিল। তামিম ইকবাল, আফতাব আহমেদ, ফরহাদ রেজা এবং মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৪ জুলাই তার শ্রীলঙ্কায় রওনা হওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ৬২ রানের লজ্জার পর নির্বাচকরা শেষ টেস্টের জন্য একজন বাড়তি ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা আছে কিনা, তা জানতে চান টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। কলম্বো থেকে ইতিবাচক সাড়া মিলে যাওয়ায় আগেভাগেই সেখানে চলে যাচ্ছেন তুষার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২২০ঘ.