২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা আর আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডে পা রাখলো ভারত

প্রচন্ড ঠান্ডা, কনকনে বাতাস আর একটানা বৃষ্টির সঙ্গে লড়াইটা কঠিন ছিল ভীষণ। সেটা অবশ্য সাফল্যের পথে বাধা হতে পারেনি, আয়ারল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। স্কটল্যান্ডে ছোট্ট সফরে পাকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচটিতে অবশ্য তাদের মাঠেই নামতে দেয়নি বৃষ্টি। যাহোক, সব মিলিয়ে সাফল্যের সুখস্মৃতি নিয়ে ভারতীয় দল এখন লন্ডনে। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এর পর ওয়ানডে সিরিজে দু দল মুখোমুখি হবে ৭ বার। 'কঠিন' সফরটাতে ভাল করার ব্যাপারে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় দারুণ আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 01:05 PM

Updated : 26 Apr 2022, 02:30 PM

লন্ডন, ৫ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)