২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দু ম্যাচ জিতে ফিউচার কাপ জিতে নিলো ভারত

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে হেরেছিল তারা। কিন্তু পরের দু ম্যাচে ভারতের পারফরম্যান্স সেই ম্যাচের স্মৃতি ভুলিয়ে দেয়ার মতো। রোববার দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ২ - ১ এ সিরিজ অর্থাৎ ফিউচার কাপ জিতে নিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ন্যাট ওয়েস্ট ট্রফি জেতার পর এটি ছিল উপমহাদেশের বাইরে ভারতের প্রথম কোনো সিরিজ জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 07:28 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

বেলফাস্ট, আয়ারল্যান্ড, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/রয়টার্স) --- তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে হেরেছিল তারা। কিন্তু পরের দু ম্যাচে ভারতের পারফরম্যান্স সেই ম্যাচের স্মৃতি ভুলিয়ে দেয়ার মতো। রোববার দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে ২ - ১ এ সিরিজ অর্থাৎ ফিউচার কাপ জিতে নিয়েছে রাহুল দ্রাবিড়ের দল। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ন্যাট ওয়েস্ট ট্রফি জেতার পর এটি ছিল উপমহাদেশের বাইরে ভারতের প্রথম কোনো সিরিজ জয়। বৃষ্টির জন্য প্রায় ঘণ্টা পাঁচেক দেরি হয়েছে ম্যাচ শুরু হতে। সুবাদেই ৩১ ওভারে বেঁধে দেওয়া হয়েছিল ম্যাচটি। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে মাত্র ১৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা। অজিত আগারকার ও পার্টটাইম সিমার সৌরভ গাঙ্গুলীর জোড়া আঘাতে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়াস দলের ত্রাণ কর্তা হিসেবে জ্বলে ওঠেন হার্শেল গিবস (৫৬) ও জাস্টিন কেম্প (৬১)। পঞ্চম উইকেটে দুজনের ৯৯ রানের জুটি ম্যাচে রাখে দক্ষিণ আফ্রিকাকে। জবাবে শুরুতেই ৩৮ রানে ৩ উইকেট হারালেও রাহুল দ্রাবিড়- যুবরাজ সিংয়ের ৭০ রানের চতুর্থ উইকেট জুটি ম্যাচে ফেরায় ভারতকে। তারপর দ্রাবিড় রান আউট হয়ে যান ৩৮ রান করে। তাতে অবশ্য শেষ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। অপরাজিত ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ের সঙ্গে সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও আদায় করে নেন যুবরাজ। প্লে