২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২৫ রানেই ইংল্যান্ডকে আটকে দিয়েছে উইন্ডিজ

সদ্য খেলা টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ দুটো ওয়েস্ট ইন্ডিজের বড় উপকার করেছে। তাদের বোলাররা জেনেছেন ওয়ানডেতে নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনো বিকল্প নেই। আর তারই দারুণ এক নমুনা তারা দেখিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। আলাদা করে বলতেই হয় ফিদেল এডওয়ার্ডসের কথা। ঘণ্টায় প্রায় ৯০ মাইল গতিতে বল করে গেছেন, ইচ্ছেমতো নাস্তানাবুদ করেছেন ইংলিশ ব্যাটসম্যানদের। ৪৫ রান খরচায় পেয়েছেন ৫ উইকেট। এর মধ্যে শেষ তিন ওভারে ৪ উইকেট নিয়েছেন মাত্র ১২ রানে। লর্ডসে বৃষ্টি আক্রান্ত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ১ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ২২৫ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

লর্ডস, ১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সদ্য খেলা টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ দুটো ওয়েস্ট ইন্ডিজের বড় উপকার করেছে। তাদের বোলাররা জেনেছেন ওয়ানডেতে নিয়ন্ত্রিত বোলিংয়ের কোনো বিকল্প নেই। আর তারই দারুণ এক নমুনা তারা দেখিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। আলাদা করে বলতেই হয় ফিদেল এডওয়ার্ডসের কথা। ঘণ্টায় প্রায় ৯০ মাইল গতিতে বল করে গেছেন, ইচ্ছেমতো নাস্তানাবুদ করেছেন ইংলিশ ব্যাটসম্যানদের। ৪৫ রান খরচায় পেয়েছেন ৫ উইকেট। এর মধ্যে শেষ তিন ওভারে ৪ উইকেট নিয়েছেন মাত্র ১২ রানে। লর্ডসে বৃষ্টি আক্রান্ত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ১ বল বাকি থাকতে অলআউট হয়ে গেছে ২২৫ রানে। বৃষ্টি ভেজা আবহাওয়ায় টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠাতে দুবার ভাবেননি ক্রিস গেইল। ইংল্যান্ড হুড়মুড়িয়ে ভেঙে পড়েনি, কিন্তু রান নিতে প্রাণান্তকর প্রয়াস দেখা গেছে ব্যাটসম্যানদের। গোটা ম্যাচে সবাই মিলে মাত্র ১২টি বাউন্ডারি মেরেছেন তারা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান এসেছে, তাও ১৪ ওভারে। এডওয়ার্ডস অ্যালিস্টার কুককে আউট করে ভেঙেছেন সে জুটি। ইয়ান বেল খেলছিলেন দারুণ। আরেক ওপেনার ম্যাট প্রায়োরকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৯, কেভিন পিটারসেনকে নিয়ে তৃতীয় উইকেটে ৫২ রান যোগ করেছেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে রান আউট হয়েছেন অদ্ভুত ভাবে। ওয়েইজ শাহর সঙ্গে মাঝ উইকেটে ধাক্কা খেয়েছেন বলের দিকে তাকিয়ে থেকে, এরপর নন স্ট্রাইকিং এন্ডে ফিরেছেন দুজনেই। ডুয়াইন ব্রাভোর বলে আউট হওয়ার আগে পিটারসেন করেছেন ৩৩ রান। ৩৪ রান করে প্রায়োর আউট হয়েছেন ডুয়াইন স্মিথের বলে। ৪৩ ওভারের সময় বৃষ্টি এসে খেলা বন্ধ রাখে কিছুক্ষণ। তার আগ পর্যন্ত ১৮১ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড আর ৪৩ বলেই ৪৪ রান তুলে অলআউট। ওয়েইজ শাহ ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করে তিনিও হয়েছেন রান আউট। বৃষ্টিতে আক্রান্ত হয়েছে আরো দুটি ওয়ানডে। এডিনবরায় পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বেলফাস্টে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যেকার সিরিজ নির্ধারণী ম্যাচটি এ রিপোর্ট লেখা পর্যন্ত শুরু হয়নি আউটফিল্ড ভেজা থাকায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২০৫০ঘ.