২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারত ছাড়া আর সব পূর্ণ সদস্য দেশেই পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবং ভারতীয় দলের ব্যস্ত সূচীর কারণে আগামী দুই বছরেও সে দেশে বাংলাদেশের আতিথ্য পাওয়ার সম্ভাবনা নেই। তবে জাতীয় দল না পেলেও বাংলাদেশ 'এ' দল শিগগিরই ভারত সফরে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 05:31 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারত ছাড়া আর সব পূর্ণ সদস্য দেশেই পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। এবং ভারতীয় দলের ব্যস্ত সূচীর কারণে আগামী দুই বছরেও সে দেশে বাংলাদেশের আতিথ্য পাওয়ার সম্ভাবনা নেই। তবে জাতীয় দল না পেলেও বাংলাদেশ 'এ' দল শিগগিরই ভারত সফরে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরেই 'এ' দল ভারতে যাবে। শনিবার তথ্যটা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক মাহবুব আনাম,"বাংলাদেশ 'এ' দল ভারতের বিভিন্ন রাজ্য দলগুলোর সঙ্গে খেলতে যাবে। এখনো ঠিক হয়নি কয়টা ম্যাচ খেলবো আমরা। তবে এবার কোনো ওয়ানডে ম্যাচই আমরা খেলবো না। সবই হবে চারদিনের ম্যাচ। সংখ্যাটা চারের নিচে হবে না বলেই আশা করছি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩৩০ ঘ.