২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিনের ম্যাচের আরেকটি টুর্নামেন্ট স্বাধীনতা কাপ

বিশ্বকাপের পর দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতায় টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারা পিকনিক আমেজের জাতীয় ক্রিকেট লিগকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার উদ্যোগ যেমন নিয়েছে, তেমনি চারদিনের ম্যাচের আরেকটি টুর্নামেন্টও প্রবর্তন করতে যাচ্ছে আগামী মার্চ মাস থেকে। যার নাম হবে স্বাধীনতা কাপ। এই টুর্নামেন্টে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চারটি দলের সঙ্গে অংশ নেবে ঢাকার বাইরের দুটো দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 05:06 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, ৩০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বিশ্বকাপের পর দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতায় টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তারা পিকনিক আমেজের জাতীয় ক্রিকেট লিগকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার উদ্যোগ যেমন নিয়েছে, তেমনি চারদিনের ম্যাচের আরেকটি টুর্নামেন্টও প্রবর্তন করতে যাচ্ছে আগামী মার্চ মাস থেকে। যার নাম হবে স্বাধীনতা কাপ। এই টুর্নামেন্টে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চারটি দলের সঙ্গে অংশ নেবে ঢাকার বাইরের দুটো দল। কিছ ুদিন আগে বিসিবি ঢাকার বাইরের ক্লাবগুলোর জন্য আয়োজন করেছিল বিসিবি ক্লাব চ্যালেঞ্জ কাপের। প্রথম আয়োজনে অংশ নিয়েছিল ছয়টি জেলার ক্লাব দলগুলো। পরের বার ১০ টি জেলা অংশ নেবে বলে জানালেন বিসিবির সহ -সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহ নুরুল কবীর শাহীন। ঢাকার বাইরের ওই ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলও স্বাধীনতা কাপে প্রিমিয়ার ক্রিকেটের শীর্ষ চার দলের সঙ্গে অংশ নেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২৩০২ ঘ.