লন্ডন, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শারদ পাওয়ারের সঙ্গে মতৈক্য হয়ে যাওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল ব্যাপারটা। অনুমিতভাবেই আইসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান ডেভিড মরগানের নাম। শুক্রবার লর্ডসে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী বোর্ডের বার্ষিক কনফারেন্সে এই ঘোষণা এসেছে। ৬৯ বছর বয়সী মরগান আগামী বছরের মে মাসে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রে মালির কাছ থেকে দুই বছরের জন্য দায়িত্ব বুঝে নেবেন। তার উত্তরসূরী হবেন বিসিসিআই প্রেসিডেন্ট শারদ পাওয়ার। এদিকে টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের ফেরা দীর্ঘায়িত হয়েছে আরো। কারণ জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়নের চেয়ারম্যান পিটার চিঙ্গোকা জানিয়েছেন এখনই টেস্টে ফিরতে প্রস্তুত নয় তাদের দেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩২ ঘ.
bdnews24