২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার রানের পাহাড়ের নীচে বাংলাদেশ

চামিন্ডা ভাস কি অনুরোধ জানিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনেকে! প্রসন্ন জয়াবর্ধনে তার প্রথম টেস্ট সেঞ্চুরিটা তুলে নেওয়ার পরও ইনিংস ঘোষণা দেননি শ্রীলঙ্কা অধিনায়ক। অপেক্ষা করেছেন ভাসের সেঞ্চুরির জন্য। সেঞ্চুরি করেছেন ভাস, ৯৭তম টেস্টে এসে। ১১টি ফিফটির মধ্যে অপরাজিত ৭৪ রানই ছিল এতদিন তার ক্যারিয়ার সর্বোচ্চ। তবে ভাসের চেয়ে খুশী নিঃসন্দেহে প্রসন্ন। দশম টেস্টে এসে সেঞ্চুরি পেলেন, তার আগে ফিফটিও ছিল না কোনো। এর আগেই সেঞ্চুরি পূর্ণ করেছেন ভ্যানডর্ট এবং মাহেলা জয়াবর্ধনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 05:36 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

কলম্বো, ২৬জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চামিন্ডা ভাস কি অনুরোধ জানিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনেকে! প্রসন্ন জয়াবর্ধনে তার প্রথম টেস্ট সেঞ্চুরিটা তুলে নেওয়ার পরও ইনিংস ঘোষণা দেননি শ্রীলঙ্কা অধিনায়ক। অপেক্ষা করেছেন ভাসের সেঞ্চুরির জন্য। সেঞ্চুরি করেছেন ভাস, ৯৭তম টেস্টে এসে। ১১টি ফিফটির মধ্যে অপরাজিত ৭৪ রানই ছিল এতদিন তার ক্যারিয়ার সর্বোচ্চ। তবে ভাসের চেয়ে খুশী নিঃসন্দেহে প্রসন্ন। দশম টেস্টে এসে সেঞ্চুরি পেলেন, তার আগে ফিফটিও ছিল না কোনো। এর আগেই সেঞ্চুরি পূর্ণ করেছেন ভ্যানডর্ট এবং মাহেলা জয়াবর্ধনে। আর চার সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটে ৫৭৭ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা, যা বাংলাদেশের বিপক্ষে খেলা ৮ টেস্টে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এরপর দিনের খেলা বাকি ছিল ৩ ওভার। তাতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ, করেছে ৩ রান। ফলে সব মিলিয়ে শ্রীলঙ্কার লিড এখন ৪৮৫ রানের। দু সেশনে মাত্র ৩টি উইকেট ফেলতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। এর মধ্যে একটি রান আউট। বাকিদুটোর একটি পেয়েছেন মোহাম্মদ রফিক, অন্যটি মাশরাফি বিন মুর্তজা। লাঞ্চের ঠিক পর মাশরাফি আউট করেছেন মাহেলা জয়াবর্ধনেকে। সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত হওয়ার আগে ১২৭ রান করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। এটি তার ১৭তম টেস্ট সেঞ্চুরি। এর আগে সেঞ্চুরি করেছেন মাইকেল ভ্যানডর্টও। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে একই টেস্টে অভিষেক তার। সেবার না পারলেও, সিরিজে পরের টেস্টেই ১৪০ রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ অধিনায়ক তার ৩৬তম টেস্ট খেলছেন, নেতৃত্ব দিচ্ছেন। ভ্যানডর্ট তৃতীয় বারের মতো জাতীয় দলে ফিরলেন তার সপ্তম টেস্ট খেলতে। আর নেমেই সেঞ্চুরি। কলম্বো টেস্টের প্রথম দিন শেষে ৮৭ রানে অপরাজিত ভ্যানডর্ট তার তৃতীয় টেস্ট সেঞ্চুরিটি তুলে নিয়েছেন দ্বিতীয় দিন সকালে। আউট হয়েছেন ১১৭ রান করে। দিলশানের সঙ্গে তার জুটিও ১১৭ রানের। মোহাম্মদ রফিক এ ম্যাচে তার প্রথম উইকেট পেয়েছেন ভ্যানডর্টকে আউট করে, ক্যাচ নিয়েছেন শাহরিয়ার নাফিস। মাশরাফি-রফিক জুটির মাধ্যমে রান আউট হওয়ার আগে দিলশান করেছেন ৭৯ রান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৫৫ঘ.