কলম্বো, ২৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শ্রীলঙ্কাকে সামনে পেলে মোহাম্মদ আশরাফুল কি বাড়তি প্রেরণা পান! প্রশ্নটা জাগতেই পারে মনে। এমনিতে দু'দলের মাঝে সাতটি টেস্টের সাতটিতেই গো-হারা বাংলাদেশের জন্য যা কিছু প্রাপ্তি তা আশরাফুলেরই। দুটো সেঞ্চুরি ও একটি ফিফটি সহ প্রায় চল্লিশ গড়ে ৪৭৫ রান করেছেন। তার চেয়ে বড় কথা টেস্ট ক্রিকেটে এসেই নিজের নামটা জানান দিয়েছিলেন তিনি এই শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০০১ সালে কলম্বোতেই ১১৪ রানের ইনিংসটি ১৬ বছর বয়সী আশরাফুলের মাথায় বসিয়েছিল সবচেয়ে কমবয়সী টেস্ট সেঞ্চুরিয়ানের মুকুট। এবারও আশরাফুলের অভিষেক। নেতৃত্বের অভিষেক। বিপক্ষ সেই শ্রীলঙ্কাই। নিজের চেয়ে তার বেশি মাথাব্যথা দলগত পারফরম্যান্স নিয়েই। আপাতত, পরিসংখ্যানের পাতাটাই বদলাতে চান বাংলাদেশ অধিনায়ক।
পরিসংখ্যান বলছে ৭ টেস্টের তিনটিই বাংলাদেশ হেরেছে তিনদিনের মধ্যে। বাকি চারটি শেষ হয়েছে চতুর্থ দিনের প্রথম সেশনেই। যে কারণে শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে কলম্বোর আকাশে মেঘের ঘনঘটায় বিচলিত নন একটুও। বলেছেন, "খেলার মতো সময় আমরা ঠিকই পাব। তাছাড়া গ্রাউন্ডসম্যানরা দারুণ কাজ করেছে, মাঠ খুব দ্রুতই শুকিয়ে যায় এখানে।" আশরাফুল ছেদ টানতে চান এ ধারাতেই। তার ভাষায়, "তিন-চারদিনেই ম্যাচ হারতে কারোই ভালো লাগে না। আমাদের এবারের লক্ষ্য প্রতিটি ম্যাচ শেষ দিন পর্যন্ত নিয়ে যাওয়া। অনুশীলনে সে ব্যাপারটাতেই জোর দিয়েছি আমরা। এখন বাকিটা ব্যাটসম্যানদের ওপর, তারা ভালো খেললে শ্রীলঙ্কাকে চাপে ফেলা সম্ভব।"
সে সম্ভাবনায় বাদ সাধতে পারে দেশের মাটিতে টেস্টে শ্রী লংকার সাফল্যের সা
bdnews24