২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরান ফারহাতের শ্বশুরকে নিষিদ্ধ করেছে পিসিবি

মেয়ে জামাইর পক্ষ নিয়ে নির্বাচকদের এক হাত দেখে নিতে চেয়েছিলেন। মোহাম্মদ ইলিয়াসের জন্য সেটাই কাল হয়েছে। উল্টো তাকে ঘরোয়া স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে ইমরান ফারহাতকে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে না নেওয়ায় পাকিস্তানের এই সাবেক টেস্ট ক্রিকেটার নির্বাচকদের বিরুদ্ধে "যুদ্ধ করার" ঘোষণা দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 06:49 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

করাচি, ২১জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেয়ে জামাইর পক্ষ নিয়ে নির্বাচকদের এক হাত দেখে নিতে চেয়েছিলেন। মোহাম্মদ ইলিয়াসের জন্য সেটাই কাল হয়েছে। উল্টো তাকে ঘরোয়া স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা গেছে ইমরান ফারহাতকে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে না নেওয়ায় পাকিস্তানের এই সাবেক টেস্ট ক্রিকেটার নির্বাচকদের বিরুদ্ধে "যুদ্ধ করার" ঘোষণা দিয়েছিলেন। পিসিবির প্রধান নির্বাহী শাফকাত নাগমি জানিয়েছেন ইলিয়াসকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে। তবে এও বলেছেন, "নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যদি ইলিয়াস আমাদের কাছে আসেন এবং ক্ষমা চান।" এর আগে একই অপরাধে ইমরান ফারহাতকেও জরিমানা এবং সতর্ক করে দিয়েছিল পিসিবি। দলে না রাখায় প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদকে টেলিফোনে হুমকি দিয়েছিলেন এই ওপেনার। পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট খেলা ইলিয়াস জানিয়েছেন এই নিষেধাজ্ঞার কথা তিনি জানতেন না, একজনের কাছে শুনেছেন। বলেছেন, "আবুধাবিতে যে প্রক্রিয়ায় দলটা গঠন করা হলো, তাতে ভীষণ মেজাজ খারাপ হয়েছিল আমার। আমি আমার রাগটাই প্রকাশ করেছি শুধু, কিন্তু জীবনে কারো ক্ষতি করিনি কখনো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/১২৪৫ঘ.