ডারহাম, ইংল্যান্ড, ১৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী ১৯ জুলাই থেকে লর্ডসে শুরু হবে ভারত-ইংল্যান্ড তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু খুব সম্ভব তাতে ইংলিশ দলে থাকছেন না স্টিভ হার্মিসন। কারণ হার্নিয়া অস্ত্রোপচার। যে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে মাঠে ফিরতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগার কথা এই পেসারের।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে,"স্টিভ হার্মিসনের হার্নিয়া অস্ত্রোপচারের প্রয়োজন। অস্ত্রোপচারটা কবে করা হবে সেই সিদ্ধান্ত নেবে ইসিবির চিকিৎসক দল।"এই সমস্যার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই বোলিং ছন্দ নিয়ে লড়াই করতে হয়েছে হার্মিসনকে। আর তাই ইসিবি তারিখটা ঠিক নির্দিষ্ট করে না বললেও খুব তাড়াতাড়িই অস্ত্রোপচারটা করে ফেলতে চাইছেন হার্মিসন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০৫ঘ.
bdnews24