২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী---মোহামেডানের সমতায় শেখ রাসেল

যে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে কিনা ৭ গোল! দুর্ভাগ্যের বিষয় ৭ গোল দেখতে সাতশ দর্শকও মাঠে ছিলেন না। আগের দিনের আবাহনী---মোহামেডানের উত্তেজনার এদিন আবার বঙ্গবন্ধু স্টেডিয়াম দর্শকশূন্য। সেই শূন্য মাঠেই হয়ে গেলো জমজমাট একটা লড়াই। আর তাতে ৪---৩ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শেখ রাসেল এখন বি. লিগের শীর্ষস্থানে। ২৩ পয়েন্ট নিয়ে সেখানে তাদের সঙ্গী দুই জায়ান্ট ঢাকা আবাহনী লিমিটেড এবং ঢাকা মোহামেডান স্পোর্র্টিং। আবাহনী অবশ্য ম্যাচ খেলেছে ১২টি। মোহামেডান এবং শেখ রাসেলের ম্যাচের সংখ্যা ১৩।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 04:35 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- যে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সেই ম্যাচের দ্বিতীয়ার্ধে কিনা ৭ গোল! দুর্ভাগ্যের বিষয় ৭ গোল দেখতে সাতশ দর্শকও মাঠে ছিলেন না। আগের দিনের আবাহনী---মোহামেডানের উত্তেজনার এদিন আবার বঙ্গবন্ধু স্টেডিয়াম দর্শকশূন্য। সেই শূন্য মাঠেই হয়ে গেলো জমজমাট একটা লড়াই। আর তাতে ৪---৩ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শেখ রাসেল এখন বি. লিগের শীর্ষস্থানে। ২৩ পয়েন্ট নিয়ে সেখানে তাদের সঙ্গী দুই জায়ান্ট ঢাকা আবাহনী লিমিটেড এবং ঢাকা মোহামেডান স্পোর্র্টিং। আবাহনী অবশ্য ম্যাচ খেলেছে ১২টি। মোহামেডান এবং শেখ রাসেলের ম্যাচের সংখ্যা ১৩। দর্শক নেই। উত্তেজনা আনতেই কিনা দু---দলের খেলোয়াড়রা ফুটবল বাদ দিয়ে মারামারির দিকেও মন ছিল দুদলের ফুটবলারদের। রেফারি সেটা নিয়ন্ত্রন করতে গিয়ে পকেট থেকে লাল কার্ড বের করলে দু---দলই পরিণত হয় ১০ জনের দলে। অখেলোয়াড়োচিত কাণ্ডের মাশুল দিয়ে বেরিয়ে যেতে হয় শেখ রাসেলে মরক্কান স্ট্রাইকার তোয়াতি ইউনেস এবং আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার ওথেলো বনেইকে। তাদের আগের মুখোমুখিতে শেখ রাসেল জিতেছিল ৩---০ গোলে। এখানেও তারা একে একে চার গোল করে ৪---০ গোলে এগিয়ে, তবু যে ম্যাচটাকে জমজমাট ম্যাচ বলা হচ্ছে তার কারণ চট্টগ্রাম আবাহনী তাদের গোল তিনটি করেছে শেষ ৮ মিনিটে। এর মধ্যে শেষটি ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতে। ফলে সেই দুই মিনিট ছিল দারুণ উত্তেজনার, আবাহনী আরেকটা গোল করলে এটা হয়ত হয়ে যায় লিগের স্মরনীয়তম ম্যাচ! কিন্তু সেই গোলটা আর তাদের পাওয়া হয়নি। আবাহনীর তরুণদের শান্ত্বনা হয়ে থাকছে লড়াইটাই। ৫৩ মিনিটে ৩০ গজ দূর থেকে নেয়া এক চকিত শটে গোল করে শেখ রাসেলকে এগিয়ে নেন তোয়াতি ইউনেস। চার মিনিট নুরুদ্দীন ব্যবধানটা দ্বিগুন করেন এবং ৬৩ মিনিটে সেটাকে ৩-০ তে উন্নীত করেন ইগির মোহাম্মেদ। ৭৭ মিনিটে শেখ রাসেল মাসুদ পারভেজ কায়সারের মাধ্যমে চতুর্থ গোলটা পেয়ে যাওয়াতে মনে হচ্ছিল ম্যাচটা ওখানেই শেষ। কিন্তু আসলে শুরু! কারণ তারপরই চট্টগ্রাম আবাহনীর ঘুরে দাঁড়ানোর শুরু। খোকন দাস গোল করে ব্যবধান ১----৪ এ কমিয়ে আনার পর পেনাল্টি থেকে আব্রাহাম ববি স্কোরলাইন পরিণত করেন ২---৪ এ। ৮৮ মিনিটে সেটা আরও কমে যায় যখন শেখ রাসেলের ডিফেন্ডার রিদা জাহাঙ্গীরের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন। যারা ৮ মিনিটে ৩ গোল করতে পারে, তাদের পক্ষে দুই মিনিটে আরেকটি গোল করা তো অসম্ভব নয়, কাজেই শেষ কয়েকটি মিনিট ছিল তুমুল নাটকে। কিন্তু শেখ রাসেলটা সময়টা পার করে দিয়ে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে। ১৩ ম্যাচে এটা তাদের ষষ্ঠ জয় এবং সুবাদে পয়েন্ট ২৩। আর তাই তারাও এখন আবাহনী---মোহামেডানের সমতায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২২০০ঘ.