২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রী লংকা পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

শ্রী লংকা পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার রাতে রওনা হয়ে আশরাফুলরা দোহা হয়ে কলম্বোতে নামেন রোববার সকালে। তারপর সারাদিন কেটেছে বিশ্রামে। এদিন প্র্যাকটিস ছিল না কোনো। শ্রী লংকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি টেস্ট এবং সমান সংখ্যক ওয়ানডে। প্রথম টেস্ট শুরু হবে ২৫ জুন, তার আগে ২০ জুন স্থানীয় কোল্ট একাদশের সঙ্গে একটা তিনদিনের ম্যাচ। শ্রী লংকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই ম্যাচটা বাংলাদেশকে খুব সাহায্য করবে বলে জানিয়ে গেছেন অধিনায়ক আশরাফুল। আর তারপর যে টেস্ট সিরিজ সেখানে বাংলাদেশের লক্ষ্য হলো, তিনটি ম্যাচকেই পঞ্চম দিনে নিয়ে যাওয়া। আর ওয়ানডেতে যে কোনো ম্যাচেই বাংলাদেশ এখন জেতার জন্য নামে এটা তো আর নতুন কোনো কথা নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শ্রী লংকা পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার রাতে রওনা হয়ে আশরাফুলরা দোহা হয়ে কলম্বোতে নামেন রোববার সকালে। তারপর সারাদিন কেটেছে বিশ্রামে। এদিন প্র্যাকটিস ছিল না কোনো। শ্রী লংকা সফরে বাংলাদেশ খেলবে তিনটি টেস্ট এবং সমান সংখ্যক ওয়ানডে। প্রথম টেস্ট শুরু হবে ২৫ জুন, তার আগে ২০ জুন স্থানীয় কোল্ট একাদশের সঙ্গে একটা তিনদিনের ম্যাচ। শ্রী লংকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই ম্যাচটা বাংলাদেশকে খুব সাহায্য করবে বলে জানিয়ে গেছেন অধিনায়ক আশরাফুল। আর তারপর যে টেস্ট সিরিজ সেখানে বাংলাদেশের লক্ষ্য হলো, তিনটি ম্যাচকেই পঞ্চম দিনে নিয়ে যাওয়া। আর ওয়ানডেতে যে কোনো ম্যাচেই বাংলাদেশ এখন জেতার জন্য নামে এটা তো আর নতুন কোনো কথা নয়। শ্রী লংকার উইকেট একটু ব্যতিক্রমী বলে সেখানে খেলা যে কোনো বিদেশী দলের জন্যই একটু কঠিণ। বাংলাদেশের জন্য আরও কঠিণ হবে স্বাভাবিক। সেখানে সবগুলো টেস্টেই বাংলাদেশ হেরেছে শোচনীয় ব্যবধানে; তাই আশার মুখে লাগাম পরিয়ে রাখতেই হচ্ছে। তবে নতুন অধিনায়ক যাওয়ার আগে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, তিনি নিজেসহ আরও বেশ কয়েকজনের বলার মতো কিছু ব্যক্তিগত পারফরম্যান্স আছে শ্রী লংকার বিপক্ষে। এবার তার লক্ষ্য থাকবে এই ব্যক্তিগত পারফরম্যান্সগুলোকে একীভূত করে দলীয় পারফরম্যান্সটাকে সম্মানজনক করতে। শ্রী লংকার মাটিতেই ক্যারিয়ার শুরু হয়েছিল আশরাফুলের। তাতে সেঞ্চুরি করে টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হওয়ার গৌরবের মালিক তিনি। সেই শ্রী লংকাতেই অধিনায়ক হিসাবে তার অভিষেক। আশরাফুল স্বাভাবিক কারনেই সেটাকে স্মরনীয় করে রাখতে চান। নিজের পারফরম্যান্স দিয়ে এবং দলের পারফরম্যান্স দিয়েও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৫০ঘ.