২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে খেলছেন না আতাপাত্তু

ল্যাশিংসের হয়ে ইংলিশ ক্লাব ক্রিকেট খেলতে চুক্তিবদ্ধ। এই প্রতিশ্র"তিকে সম্মান জানাতেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলছেন না মারভান আতাপাত্তু। শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক সে কথা জানিয়ে চিঠি দিয়েছেন ক্রিকেট বোর্ডকে। শ্রীলঙ্কা ক্রিকেট-- এর সেক্রেটারি কানাগান মাথিয়াভানান জানিয়েছেন আতাপাত্তুর চিঠি পেয়েছেন তারা, যাতে ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে বাংলাদেশ সিরিজে খেলতে অপারগতা জানিয়েছেন তিনি। তবে আগামীতে দেশের হয়ে খেলার প্রতিশ্র"তিও দিয়েছেন একই সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

কলম্বো, ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ল্যাশিংসের হয়ে ইংলিশ ক্লাব ক্রিকেট খেলতে চুক্তিবদ্ধ। এই প্রতিশ্র"তিকে সম্মান জানাতেই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলছেন না মারভান আতাপাত্তু। শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক সে কথা জানিয়ে চিঠি দিয়েছেন ক্রিকেট বোর্ডকে। শ্রীলঙ্কা ক্রিকেট-- এর সেক্রেটারি কানাগান মাথিয়াভানান জানিয়েছেন আতাপাত্তুর চিঠি পেয়েছেন তারা, যাতে ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে বাংলাদেশ সিরিজে খেলতে অপারগতা জানিয়েছেন তিনি। তবে আগামীতে দেশের হয়ে খেলার প্রতিশ্র"তিও দিয়েছেন একই সঙ্গে। আগামী ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজে ১৫ জনের দলে ছিলেন আতাপাত্তু। বিশ্বকাপে দলে থাকলেও শ্রীলঙ্কার হয়ে ১১টি ম্যাচের কোনোটিতে সুযোগ পাননি। বিশ্বকাপের পর আবুধাবীতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলে নেওয়া হয়নি তাকে। অশান্থা ডি মেলের নেতৃত্বে নির্বাচনী কমিটি বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডেও দলে রেখেছেন আতাপাত্তুকে। মাথিয়াভানান জানিয়েছেন শিগগিরই আতাপাত্তুর বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন তারা। অবশ্য কাউন্টি বা ক্লাব ক্রিকেট খেলার জন্য খেলোয়াড়দের ছাড়ার নীতিটা নতুন নয় শ্রীলঙ্কান বোর্ডের জন্য। আরেক সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া যেমন শুধু ওয়ানডে সিরিজে খেলবেন বাংলাদেশের বিপক্ষে। মুত্তিয়া মুরালিধরন বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে দেশে ফিরে আসায়, ইংলিশ কাউন্টি ল্যাঙ্কাশায়ারের বিদেশী খেলোয়াড় কোটায় তার বদলি হিসেবে সই করার অনুমতি দেওয়া হয়েছে জয়াসুরিয়াকে। (ক্রিক ইনফোর সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ওআরপি/এমএম/১৭০৫ঘ.