করাচি, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারতের কোচ হতে তিনি আগ্রহী হলেও বিসিসিআই গত সপ্তাহে সম্ভাব্য কোচের তালিকা থেকে খারিজ করে দিয়েছে তার নাম। বাংলাদেশের সদ্য বিদায়ী কোচ ডেভ হোয়াটমোরের পরবর্তী ঠিকানা কি তাহলে পাকিস্তান? শনিবার পিসিবির ঘোষিত সম্ভাব্য কোচের সংক্ষিপ্ত তালিকায় হোয়াটমোরের নামও আছে। তালিকায় থাকা অন্য দু জনও তার স্বদেশী। এক জন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জিওফ লসন, অন্য জন অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির রিচার্ড ডান। রোববার পিসিবির সামনে সাক্ষাতকার দিতে হবে ডানকে। লসনের পাকিস্তানে পৌঁছানোর কথা সোমবার, আর হোয়াটমোরের আগামী শুক্রবার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২৫৫ ঘ.
bdnews24